অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে অজ্ঞান হননি। সুগার লেভেল কমে যাওয়ায় তিনি দাঁড়ানো থেকে ঘুরে গিয়েছেন।
বিশেষ ক্ষমতা আইনে করা কুমিল্লার এক মামলায় আজ হাইকোর্টে খালেদার জামিন আবেদনের শুনানির পর সাংবাদিকদের একথা জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।
অ্যাটর্নি জেনারেল বলেন: ‘আমি আজ আইজি প্রিজন্সের সাথে আলাপ করেছি। আইজি প্রিজন্স আমাকে যে তথ্য দিয়েছেন সেটা হলো, ‘গত ৫ তারিখ ইফতারের ঠিক আগে ওনার ( খালেদা জিয়ার) সুগার লেভেল কমে গিয়েছিল। তাই উনি ঠিক দাঁড়ানো থেকে ঘুরে গিয়েছেন। তখন ওনাকে ইমিডিয়েটলি চকলেট খায়িয়ে ঠিক করা হয়।’
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরো বলেন: ডায়বেটিস থাকায় এই বয়সে তার সুগার লেভেল একটু এদিক ওদিক হতেই পারে।








