চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজি ক্রিকেটে আদালত-সমঝোতার রশি টানাটানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

বেতন-ভাতা নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড় এবং বোর্ডের মধ্যে চলমান দ্বন্দ্বে এবার নতুন মোড়। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী চান বিষয়টি আদালতে নিষ্পত্তি হোক। কিন্তু সে পথে হাঁটতে নারাজ ক্রিকেটারদের সংগঠন এসিএ। অজি ক্রিকেটে আদালত-সমঝোতার রশি টানাটানি।

বাংলাদেশ সফর নিয়ে আশারবাণী শুনিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলছেন, আলোচনার মাধ্যমেই খেলোয়াড়দের সঙ্গে সমঝোতা হবে। সেখানেও ছিল কিছু শর্ত। এতে সিএর দেওয়া আশারবাণীকে প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বিষয়টি এখন তাই আদালতে ওঠাতে চায় অজি বোর্ড।

বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের সমাধান না হলে আসন্ন অ্যাশেজ সিরিজও বাতিল হতে পারে বলে হুমকি দিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন।

তিনি বলেন, বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্ব সমাধানে আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে আমি মনে করি, এতে সমস্যা দীর্ঘায়িত হবে। এতে অ্যাশেজ সিরিজও সমস্যায় পড়তে পারে।

এসিএ সদস্যদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় অ্যালিস্টার বলেন, এই সমস্যা সমাধানে আদালতে গেলে অনেক সময় লাগবে; খরচও বেশি হবে। আদালতের পেছনে অর্থ ব্যয় না করে সেই অর্থ তৃণমূলে অস্ট্রেলীয় ক্রিকেটের উন্নতিতে কাজে লাগানো যায়।

তিনি বলেন, ক্রিকেটের মতো একটি আন্তর্জাতিক খেলার সমস্যা সমাধানে আদালতকে আলাদা নীতিমালার ওপর কাজ করতে হবে। যেটি এই সমস্যাকে আগামী গ্রীষ্ম পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে।

Reneta

এসিএর প্রধান নির্বাহী বলেন, এই মুহূর্তে অবশ্যই আলোচনার ওপরই জোর দিচ্ছে এসিএ। আমাদের উচিৎ, এই মুহূর্তে আলোচনায় সময় বিনিয়োগ করা। আলোচনায় সমাধান না হলে আদালতের ব্যাপারটি ভাবা যাবে।

তিনি বলেন, সমস্যার সমাধান না হলে আদালতের মধ্যস্থতার প্রশ্ন আসবে। কিন্তু আমরা মনে করি, সেটি ক্রিকেটের জন্য খুব বড় একটা প্রক্রিয়া।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে আদালতে যেতে চায় সিএ, সমঝোতার পথে হাঁটতে চায় এসিএ। সমঝোতার পথ হয়তো দীর্ঘই হচ্ছে তাই, হলে কেবল কালক্ষেপন। আর ভেস্তে যাওয়া বাংলাদেশসহ অজিদের সামনের সিরিজগুলোর সূচি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT