চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের জন্য রানপাহাড় গড়ছে প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টের মাত্র তৃতীয় দিন শেষ। এরইমধ্যে অস্ট্রেলিয়ার জন্য চারশোর বেশি লক্ষ্য নিশ্চিত করে ফেলেছে সাউথ আফ্রিকা। চার ম্যাচের টেস্ট সিরিজে ২-১’এ পিছিয়ে থাকা অজিদের সিরিজ বাঁচাতে হলে করতে হবে বিশেষ কিছুই।

জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে প্রোটিয়ারা। স্বাগতিকরা এগিয়ে ৪০১ রানে। ৩৯ রানে অপরাজিত ওপেনার ডিন এলগারকে নিয়ে চতুর্থ দিন শুরু করবেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। প্লেসিস নিজে অপরাজিত ৩৪ রানে।

রোববার ৪ উইকেট হাতে রেখে ১১০ রানে দিন শুরু করা অজিরা প্রথম ইনিংসে অলআউট হয় ২২১-এ। প্যাট কামিন্সকে সঙ্গী করে লড়াই চালিয়ে যান অধিনায়ক টিম পেইন। সপ্তম উইকেট জুটিতে দুজন গড়েন ৯৯ রানের জুটি। পেইন করেন ৬২। কামিন্সের ব্যাটে এসেছে ৫০ রান।

অতিথিদের ৯ উইকেট সমানভাবে ভাগ করেছেন তিন প্রোটিয়া বোলার ভারনন ফিনল্যান্ডার, কাগিসো রাবাদা ও কেশব মহারাজ। অন্য উইকেটটি মরনে মরকেলের। ফলোঅনে পড়লেও আবারও ব্যাট করতে না পাঠিয়ে লক্ষ্যটাকে অজিদের সামনে থেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে প্রোটিয়ারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

জলাশয় রক্ষা ও দূষণ কমাতে গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান

জুলাই ৪, ২০২৬

রাজধানীতে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT