চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনের ধারা নিয়ে রিটের রায় ৫ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনের তিনটি ধারার প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এবিষয়ে আগামী ৫ ডিসেম্বর রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশনা ইমাম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল সাইফুদ্দিন খালেদ। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও মো. শাহীনুজ্জামান শাহীন।

একবার কিডনি প্রতিস্থাপনের পর দ্বিতীয় দফায় সন্তানের কিডনি প্রতিস্থাপন নিয়ে আইনি জটিলতার প্রেক্ষাপটে ঢাকার বাসিন্দা ফাতেমা জোহরা ২০১৭ সালে আইনের তিনটি ধারার বৈধতা নিয়ে রিট করেন। সে পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইনের ৩ টি ধারার বিষয়ে রুল জারি করেন। সর্বশেষ গত ২৮ আগস্ট আদালত কিডনি প্রতিস্থাপন বিষয়ে বিশেষজ্ঞ কমিটির মতামত জানতে চান। সে অনুযায়ী সাত সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন গত ৭ নভেম্বর আদালতে উপস্থাপন করা হয়। আদালতের অনুমতি নিয়ে সেদিন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী মতামত তুলে ধরেন।

রিটের পক্ষের আইনজীবী রাশনা ইমাম বলেন: ১৯৯৯ সালের আইন ও ২০১৮ সালের সংশোধিত আইন অনুসারে নিকট আত্মীয় হিসেবে ২৩ জন কিডনি দান করতে পারেন। তবে বিশেষ পরিস্থিতির কারণে তাদের পাওয়া না গেলে কি হবে? যেমিনটি হয়েছে রিটকারি ফাতেমা জোহরা সন্তানের ক্ষেত্রে। তাই বিশেষ পরিস্থিতির কারণে নিকট আত্মীয় না পাওয়া গেলে তখন মানবিক কারণে যাতে কেউ কিডনিদান থেকে বঞ্চিত না হন, সেজন্যই রিটটি করা হয়। আদালত এরপর রুল জারি করেন এবং সে রুলের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেছেন।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যার্টনি জেনারেল সাইফুদ্দিন খালেদ বলেন, ১৯৯৯ সালের আইনটি ২০১৮ সালের জানুয়ারিতে সংশোধন করা হয়, যেখানে কিডনি দাতার ব্যাপ্তি বাড়ানো হয়েছে। একই বছরের সেপ্টেম্বরে আইনের আলোকে বিধিমালাও প্রনয়ণ করা হয়েছে, যার অধীনে একটি কমিটি আছে। এই কমিটির মাধ্যমে কিডনি দাতা ও গ্রহীতার কিভাবে কিডনি হস্তান্তর করবে, সে প্রক্রিয়া নির্ধারণ করা যাবে।

ট্যাগ: হাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুদক নয়, মিডিয়াই আসল আতঙ্কের নাম: ইকবাল মাহমুদ

পরবর্তী

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কাছে প্রত্যাশা

পরবর্তী

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কাছে প্রত্যাশা

ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি জনবসতি নির্মাণ অবৈধ: বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT