চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্ন্যুৎপাতের শঙ্কায় ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট অাগুং আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে আগ্নেয়গিরির আশপাশ থেকে আরও বড় এলাকা জুড়ে অধিবাসীদের সরে যেতে বলেছে কর্তৃপক্ষ।

সোমবার ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, পাহাড়ের চূড়া থেকে ১১ হাজার ১৫০ ফুট ওপর পর্যন্ত আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আগ্নেয়গিরি পৃষ্ঠের কাছাকাছি ম্যাগমা সনাক্ত করেছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। ওই এলাকার ছয় মাইলের মধ্যে থাকা স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আগ্নেয়গিরি থেকে ১২ কিলোমিটার দূরেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। সম্ভাব্য ভয়াবহ দুর্যোগের আশঙ্কায় রোববার স্থানীয় সময় ভোর ৬টার দিকে চতুর্থ পর্যায়ের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এরপর সংস্থাটি সোমবার জানায়, আগ্নেয়গিরিটি নিয়মিতভাবে ছাইয়ের কুণ্ডলি ছড়াচ্ছে। তার সঙ্গে ছোট ছোট বিস্ফোরণে মাধ্যমে লাভা উদগীরণ হচ্ছে এবং বিস্ফোরণের দুর্বল আওয়াজ পাওয়া যাচ্ছে।

আগুনের ছটা রাতের বেলা দ্রুত বাড়তে দেখা যাওয়ার কথা উল্লেখ করে সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, এই পরিস্থিতি বড় মাত্রার উদগীরণ হতে যাচ্ছে, এমনটাই ইঙ্গিত করে।ইন্দোনেশিয়া-আগ্নেয়গিরি-বালি দ্বীপ

এরই মধ্যে ওই এলাকার সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে বালি দ্বীপে আটকা পড়েছে বহু পর্যটক।

মাউন্ট অাগুংয়ে ১৩০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ১৯৬৩ সালে সেখানে অগ্ন্যুৎপাতের ঘটনায় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

ট্যাগ: আগ্নেয়গিরিইন্দোনেশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাম্পে সব সুবিধার পরেও অপরাধে জড়াচ্ছে কিছু রোহিঙ্গা

পরবর্তী

‘বাবার কথামতোই কুলখানির আয়োজন চলছে’

পরবর্তী
কেন আক্ষেপ করছেন বারী সিদ্দিকীর বড় ছেলে...?

‘বাবার কথামতোই কুলখানির আয়োজন চলছে’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশি-বিদেশির ঝড়ে ঢাকার সামনে রানপাহাড়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT