চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নিপরীক্ষায় পাস করবে ভারত?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষে লড়াই জমিয়ে তুলেছে ভারত। দিনশেষে ইংলিশদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৮ উইকেটে ২৬০। জো রুট বাহিনী এগিয়ে ২৩৩ রানে। চতুর্থদিন লিড আরেকটু বাড়িয়ে নিতে পারলে সিরিজে সমতা ফেরানোটা কোহলিদের জন্য যেমন কঠিন হতে পারে, আবার দারুণভাবে ঘুরে দাঁড়ানো সফরকারীরা ইতিবাচক স্বপ্নও দেখতে পারে।

ম্যাচে ফিফটি ফিফটি অবস্থাই বলা যায়। যদিও ভারতীয় ক্রিকেট বিশ্লেষকদের মত, কোহলি যুগের সবচেয়ে বড় পরীক্ষার সামনে ভারত। রোববার শেন ওয়ার্নের কাউন্টি মাঠে সেই পরীক্ষা দিতে নামবেন তারা।

এই টেস্ট জিতে ডন ব্র্যাডম্যানের দলের ইতিহাস তাড়া করতে গেলে ভারতকে অন্তত আড়াইশো তুলতে হবে শেষ ইনিংসে। পারলে কোহলি যুগের তো বটেই, ভারতীয় ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা জয় হবে এটি।

বিনা উইকেটে ৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন অ্যালিস্টার কুক ও কিটন জেনিংস। খেলা শুরু হওয়ার পরপরই দুটি উইকেট হারায় ইংল্যান্ড। ১২ রান করে বুমরাহ’র বলে প্রথমে আউট হন কুক। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তিনে নামা মঈন আলীও ভালো করতে পারেননি। তিনি ফেরেন ৯ রান করে। জেনিংস ৩৬ ও রুট ৪৮ রানে আউট হন।

জনি বেয়ারস্টো খাতা না খুলে আউট হওয়ার পর ৩০ রান করে ফেরেন বেন স্টোকস। তবে ৬৯ রান করে ইংল্যান্ড লড়াইয়ে ফেরান জস বাটলার। তাকে যোগ্য সঙ্গ দেন স্যাম কারেন। ১১ রান করে রশিদ খান ফিরলেও ভারতের পথে বড় কাঁটা হয়ে কারেন অপরাজিত ৩৭ রানে।

ইংল্যান্ডের যে লিড হয়ে গেছে তাতেই বিপদ দেখতে পারে ভারত। কারণ দুটি সাম্প্রতিক উদাহরণই ভারতীয় সমর্থকদের উদ্বেগে রাখছে। চলতি বছরই সাউথ আফ্রিকা ২০৮ রানের টার্গেট ছিল। কোহলিরা পারেননি। আর চলতি সিরিজে এজবাস্টনে চতুর্থ ইনিংসে জেতার জন্য দরকার ছিল ১৯৪। শেষ ইনিংসে ১৬২ অলআউট হয়ে তারা। প্রথম টেস্ট হারেন ৩১ রানে।

Reneta

পরিসংখ্যানও খুব একটা ভারতের পাশে নেই। দেখা যাচ্ছে, এশিয়ার বাইরে দু’শোর ওপর রান তাড়া করতে নেমে ৬১ টেস্টের মধ্যে ভারত জিতেছে কেবল তিনবার, হেরেছে ৩৬ বার। ড্র ২২।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিভারত-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT