আদালত

অক্সিজেন সিলিন্ডার, সিটি স্ক্যানসহ ২০টি মেডিক্যাল পরীক্ষার মূল্য নির্ধারণ

অক্সিজেন সিলিন্ডার প্রস্তুতকারক ব্যক্তি, স্বাস্থ্যসেবা জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি অক্সিজেন সিলিন্ডার পরিষ্কার ও প্রস্তুত করছেন, স্বাস্থ্যসেবা ও জরুরি ব্যবহারের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার এবং সিটি স্ক্যানসহ সরকারি-বেসরকারি হাসপাতালে ২০টি মেডিক্যাল পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিচারপতি জে বি এম হাসান ও খায়রুল আলমের বেঞ্চে এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে তারা। করোনা সংক্রান্ত পরীক্ষার নতুন মূল্য তলিকা হাসপাতালের সামনে ৭ দিনের মধ্যে টানানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রিট আবেদনকারী আইনজীবী ডক্টর বশির আহমেদ জানিয়েছেন, সারা দেশে নতুন করে আরও ৪০টি আইসিইউ ও সিসিইউ স্থাপন করা হয়েছে। এর আগে ২০১৮ সালে হাসপাতালগুলোতে আইসিইউ স্থাপনের নির্দেশনা চেয়ে রিট করা হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…