চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিতরণ শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A
ভ্যাকসিন

যুক্তরাজ্যে ক্রমবর্ধমান করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বানানো করোনাভাইরাস ভ্যাকসিনের ডোজ বিতরণ শুরু হয়েছে। 

সোমবার বিতরণের জন্য প্রস্তুত প্রায় ৫ লাখেরও বেশি ডোজ। দেশটির স্বাস্থ্যসচিব এটাকে দেশের ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের একটি ‘কার্যকর মুহূর্ত’ উল্লেখ করে বলেছেন, ভ্যাকসিনের ফলে সংক্রমণ কমে আসবে এবং ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

তবে সেখানকার প্রধানমন্ত্রী সতর্কতা জানিয়ে বলেছেন, আরও কঠোর নিয়ম দরকার হতে পারে স্বল্প সময়ের মধ্যেই।

বরিস জনসন বলেন, যুক্তরাজ্যে আঞ্চলিক নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে, কারণ যুক্তরাজ্য এখন নতুন এবং দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাসের এমন ধরনের বিরুদ্ধে সংগ্রাম করছে।

নর্দার্ন আয়ারল্যান্ড ও ওয়েলসে এখনও স্থানীয় লকডাউন চলছে।  স্কটল্যান্ডের মন্ত্রিসভা পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য আলোচনায় বসবে।

ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, ছয়টি হাসপাতালে ৫ লাখ ৩০ হাজার ডোজ সোমবার বিতরণের জন্য প্রস্তুত। পরবর্তী সপ্তাহের মধ্যে আরো কিছু ডোজ সেবাকেন্দ্রে সরবরাহ করা হবে।

Reneta

ডিসেম্বরে যুক্তরাজ্যে অনুমোদন পায় অক্সফোর্ডের ভ্যাকসিন। এটি সাধারণ ফ্রিজের তাপমাত্রাতেই সংরক্ষণ করা যায়। ফলে সেটা বিতরণ ও সংরক্ষণ করা সহজ। এটির মূল্যও খুব কম। যুক্তরাজ্য ভ্যাকসিনটির ১০ কোটি ডোজ নিয়েছে, যেটা তাদের জনসংখ্যার জন্য যথেষ্ট।

প্রথমে কেয়ার হোমের বাসিন্দা, কর্মী এবং ৮০ বছরের বেশি বয়সীরা ভ্যাকসিন পাবেন। সম্মুখসারির এনএইচএস কর্মীরাও প্রথমে ভ্যাকসিন পাবেন। দেশজুড়ে ৭৩০টি টিকাকেন্দ্র তৈরি করা হয়েছে, শিগগিরই মোট টিকাকেন্দ্র হবে ১ হাজারের বেশি।

যুক্তরাজ্যে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় ৫৫ হাজার জন আর প্রাণ হারিয়েছে ৪৫৪ জন। সেখানে মোট আক্রান্ত শনাক্ত ২৬ লাখ ৫৪ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সফোর্ডঅ্যাস্ট্রাজেনেকাকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন, আদালতে তোলার প্রস্তুতি

এপ্রিল ৭, ২০২৬

সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ পাস

এপ্রিল ৭, ২০২৬
ছবি: এআই সহযোগিতায় বানানো

রান আউট বিতর্কের জের, ছুরিতে প্রাণ হারালেন আম্পায়ার

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার পাঁচ মন্দিরে ৬ কোটি ৫০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬

‘হজ যাত্রীদের যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে’

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT