চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ট্রায়াল স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

প্রয়োগের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ার ফলে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ‍তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিবিসি বলছে: চূড়ান্ত দফায় ট্রায়ালে অংশগ্রহণকারী একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে ট্রায়াল স্থগিত রাখার সিদ্ধান্ত নেন উদ্ভাবকরা।

অক্সফোর্ডের এই ভ্যাকসিন আবিষ্কারের সঙ্গে আছে অ্যাস্ট্রেজেনেকা।

এই বিষয়ে তারা বলছেন: ভ্যাকসিন গ্রহণকারী এক স্বেচ্ছাসেবীর দেহে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।  যা ব্যাখ্যাতীত। এই অসুস্থতার কারণে রুটিনমাফিক ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অ্যাস্ট্রেজেনেকা। তবে ঐ স্বেচ্ছাসেবীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কর্তৃপক্ষ আরও বলছেন: ঐ ব্যক্তির অসুস্থতা সম্পর্কে বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত বিশ্বজুড়ে ভ্যাকসিনটির ট্রায়াল বন্ধ থাকবে। তবে আশা করা হচ্ছে, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।

প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সাফল্যের সঙ্গে শেষ করে তৃতীয় পর্যায়ে এসেছিলো অক্সফোর্ডের ভ্যাকসিন। কিন্তু এই পর্যায়ে এসে সমস্যা দেখা দিলো। এই দফায় বিভিন্ন দেশের ৩০ হাজার মানুষের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। যার সাফল্যের ওপর নির্ভর করেই ভ্যাকসিনটি বাজারে ছাড়া হবে।

অক্সফোর্ডের ভ্যাকসিনকে সবচেয়ে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন হিসেবে গণ্য করেছিল বিশেষজ্ঞরা। এই ভ্যাকসিন বিশ্বব্যাপী সাড়া জাগানোর মত আগ্রহ তৈরি করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভ্যাকসিনকে গুরুত্ব দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সফোর্ডকরোনাভাইরাসভ্যাকসিনযুক্তরাজ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: মহামারির ৯ মাসে বিশ্বব্যাপী ৯ লক্ষাধিক মৃত্যু

পরবর্তী

ঠিক যেন রাশিয়া বিশ্বকাপের ফাইনাল

পরবর্তী

ঠিক যেন রাশিয়া বিশ্বকাপের ফাইনাল

ভাসানচর দেখে মুগ্ধ রোহিঙ্গা প্রতিনিধি দল

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT