চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A

অক্টোবর মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে তবে খাদ্যে কমেছে। ফলে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কমেছে। এ সময় সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট হারে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪০ শতাংশে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানে হয়েছে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিং শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিবিএসের এ তথ্য প্রকাশ করেন।

মন্ত্রী জানান, অক্টোবরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪২ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪৫ শতাংশ। তাই সার্বিক মূল্যস্ফীতি কমেছে।

পরিকল্পনামন্ত্রী বলেন, গত সাত দিনে চালের দাম কমেছে। তাই মূল্যস্ফীতি কমে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রামের সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট হারে কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৪ দশমিক ৯৯ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫২ শতাংশে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৩ শতাংশে, সেপ্টেম্বর মাসে এটি ছিল ৫ দশমিক ২২ শতাংশে।

শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট হারে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ২৩ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৬৫ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৭৪ শতাংশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেকমূল্যস্ফীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT