চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৩৮৩ জনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
কুমিল্লায়

ফাইল ছবি

গত অক্টোবরে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৮৩ জন। এই সময়ে আহত হয়েছেন আরও ৬৯৪ জন।

রোড সেফটি ফাউন্ডেশন তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে বলছে, গত এক মাসে সড়কে দুর্ঘটনা ঘটনা ঘটেছে ৩১৪টি। নিহত ৩৮৩ জনের মধ্যে ৬৮জন নারী এবং ৪১ জন শিশু।

সাতটি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যম থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১১৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩২ জন নিহত হয়েছেন। যা মোট নিহতের ৩৪ দশমিক ৪৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭ দশমিক ৮৯ শতাংশ।

এসব দুর্ঘটনায় ৯৭ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫ দশমিক ৩২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪২ জন, অর্থাৎ ১০ দশমিক ৯৬ শতাংশ।

এই সময়ে ৫টি নৌ-দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। সাগরে মাছ ধরার একটি নৌকা ডুবে ২২ জেলে নিখোঁজ হয়েছেন। ১৩টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন।

Reneta

এছাড়াও দুর্ঘটনায় বাস যাত্রী ৩৩, ট্রাক যাত্রী ৯, পিকআপ যাত্রী ৫, মাইক্রোবাস যাত্রী ৬, প্রাইভেটকার যাত্রী ৮, জীপ ১, ট্রলি যাত্রী ২, সিএনজি যাত্রী ১১, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ৪৯, নসিমন-ভটভটি, মাহেন্দ্র যাত্রী ১৭, লেগুনা-মিশুক যাত্রী ৩, বাই-সাইকেল আরোহী ৫, রিকশা, রিকশাভ্যান ৪ এবং ইটভাঙ্গার গাড়ির একজন শ্রমিক নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে: দুর্ঘটনাগুলোর মধ্যে ১১৯টি জাতীয় মহাসড়কে, ১০৩টি আঞ্চলিক সড়কে, ৫২টি গ্রামীণ সড়কে এবং ৪০টি শহরের সড়কে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার মধ্যে ৮১টি মুখোমুখি সংঘর্ষ, ৬৪টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৯টি পথচারীকে চাপা-ধাক্কা দেওয়া, ৫২টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ৮টি অন্যান্য কারণে ঘটেছে।

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উভয়ই বেড়েছে। সেপ্টেম্বরে ২৭৩টি দুর্ঘটনায় ৩০৪ জন প্রাণ হারিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রাণহানীরোড সেফটি ফাউন্ডেশনসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলিউডে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে হৃতিককে?

পরবর্তী

অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী-পুরুষ মানসে নারীর প্রতিমূর্তি

পরবর্তী

অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী-পুরুষ মানসে নারীর প্রতিমূর্তি

অপূর্বর জন্য 'এ পজিটিভ' প্লাজমা প্রয়োজন

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT