চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অকৃতকার্য ও কাঙ্খিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি হতে হবে যত্নবান

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৪১ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

প্রতিবছরের ন্যায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। অংশগ্রহণ করা মোট শিক্ষার্থীর মধ্যে সব বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

করোনা মহামারীর কারণে গতবছর দেশে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, এবারে দীর্ঘদিন শ্রেণিকক্ষের বাইরে থাকা শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা গ্রহণের উদ্যোগ ও তা সফলভাবে সম্পন্ন করতে পারা বেশ ইতিবাচক। এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে শিক্ষা সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ পাওয়ার দাবিদার।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর গড় পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে ৯৩ দশমিক ১৫, রাজশাহী শিক্ষা বোর্ডে ৯৪ দশমিক ৭১, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৯৬ দশমিক ২৭, যশোর শিক্ষা বোর্ডে ৯৩ দশমিক শূন্য ৯, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯১ দশমিক ১২, সিলেট শিক্ষা বোর্ডে ৯৬ দশমিক ৭৮ এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৪ দশমিক ৮০। সংক্ষিপ্ত সিলেবাসে ও পরিবর্তীত নিয়মের এই পরীক্ষায় এই সার্বিক চিত্র বেশ আশাব্যাঞ্জক।

উপরের সংখ্যাগুলো খেয়াল করলে আমরা সহজেই বুঝতে পারি যে, উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এই পরীক্ষায় বিভিন্ন কারণে প্রতিযোগিতায় টিকতে পারেনি। করোনার বদলে যাওয়া পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। আর যারা এবছর পাস করেছে, তাদের মধ্যেও রয়েছে সঙ্কট! বর্তমান সময়ে এসএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় আলোচিত বিষয় হচ্ছে ‘জিপিএ ৫’। পাস করেছে কিন্তু ‘জিপিএ ৫’ পায়নি এমন শিক্ষার্থীর সংখ্যা অনেক। বহুবছর ধরেই অভিভাবক মহলের মধ্যে একটি গণচাহিদা তৈরি হয়েছে, তাদের সন্তান অবশ্যই জিপিএ ৫ পাবে! জিপিএ ৫ এর নীচের গ্রেডগুলো যেন কোন অর্জনই না। তাই চূড়ান্ত অর্জন ওই জিপিএ ৫ পাবার জন্য পরীক্ষার আগে পরে শিক্ষার্থীদের উপরে প্রচণ্ড চাপ থাকে, অল্প কিছু নম্বরের কারণে কোনো শিক্ষার্থী জিপিএ ৫ না পেলে অনেকসময় তারা মানসিকভাবে ভেঙে পড়ে।

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য নয়তো কাঙ্খিত গ্রেড না পেয়ে অনেক শিক্ষার্থীকে আত্মহননের পথও বেছে নিতে দেখা গেছে বিগত বছরগুলোতে। এবছর সেরকম কিছু যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, তাদের অভিভাবকসহ পরিবারের সবার বিষয়টির দিকে মনোযোগী হওয়া উচিত। তাদের সঙ্গে কোনো ধরণের নেতিবাচক আচরণ না করাসহ দায়িত্বশীল আচরণ করা উচিত বলে আমরা মনে করি।

Reneta

আরেকটি বিষয় লক্ষ্য রাখা দরকার, কৃতকার্য সব শিক্ষার্থী যেনো কলেজ পর্যায়ে ভর্তি হতে পারে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, পাস করা শিক্ষার্থীদের চেয়ে কলেজে আসন সংখ্যা কম। অনেকে পছন্দের কলেজতো দূরের কথা, কোনো কলেজেই ভর্তি না হতে পারার শঙ্কায় আছে। শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের এ বিষয়ে মনোযোগ দিতে হবে। সবশেষে যারা এবছর কৃতকার্য হয়েছে তাদের শুভেচ্ছা, আর যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে প্রতিও ভালোবাসা এবং সামনের বছরগুলোর জন্য শুভ কামনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিজিপিএ ৫সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT