চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঁরিকে দেখে ‘কথা’ হারিয়ে ফেলেছিলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ১০, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২০০৭ সালে আর্সেনাল থেকে যখন বার্সেলোনাতে পাড়ি জমান থিয়েরি অঁরি, লিওনেল মেসি তখন ফুটবল বিশ্বের উঠতি তারকা। বিশ্বকাপজয়ী অঁরি তখন নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির কাতারে। এমন এক তারকাকে সামনাসামনি দেখে নাকি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন মেসি। সাবেক বার্সা সতীর্থকে নিয়ে মার্কার মাধ্যমে লেকিপেকে সাক্ষাতকারে এমনই বলেছেন কাতালান ক্লাবটির বর্তমান অধিনায়ক আর্জেন্টাইন মহাতারকা।

অঁরি যখন ন্যু ক্যাম্পে পা ফেলেন, মেসির বয়স সবে ২০। অবশ্য সেই বয়সেই নিজের প্রতিভার কথা সারাবিশ্বকে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। আর্সেনালকে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন করা অঁরি তখন ফুটবল বিশ্বের সেরা ফরোয়ার্ডদের একজন। এমন একজনের সঙ্গে কথা বলার আত্মবিশ্বাস নিজের মাঝে ছিল না বলে অবলীলায় স্বীকার করেছেন মেসি।

‘আমার মনে আছে প্রথম যেদিন তিনি ড্রেসিংরুমে প্রবেশ করেছিলেন, তার চোখের দিকে তাকাতে সাহসই পাইনি। ইংল্যান্ডে তিনি কি করেছেন আমার জানা ছিল। হঠাতই আমার মাথায় এলো আমরা তো এখন এক দলে। তিতিকে(অঁরি) নিয়ে আমার প্রথম যে উপলব্ধি হয়েছে তা হল শ্রদ্ধা।’

‘আমি অঁরিকে ভালোবাসতাম। যেভাবে তিনি ফিনিশিং দিতেন, একটা গোলের জন্য শুরু থেকে শেষপর্যন্ত খেলা বানিয়ে নিতেন, সবকিছুর জন্য। তার ভঙ্গিমা ছিল প্রাকৃতিক। তার ক্যারিয়ার, ড্রিবলিং। সবকিছু ছিল স্বচ্ছ, সমানুপাতিক।’

দুজনে মিলে বার্সাকে উপহার দিয়েছেন সব অসাধারণ মূহুর্ত। ২০০৯ সালে ইউরোপের একমাত্র দল হিসেবে এক মৌসুমের ছয়টি শিরোপাই জিতেছিল বার্সা। মেসি ও অঁরি ছিলেন সেই দলের অপরিহার্য সদস্য।

তিন মৌসুমে ১২১ ম্যাচে ৪৯ গোলের পর বার্সা ছেড়ে ২০১০ সালে নিউইয়র্ক রেডবুলসে যোগ দেন অঁরি। কিন্তু মেসির প্রতি অতীতের সেই স্নেহটা এখনো অনুভব করেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

Reneta

‘আমার সৌভাগ্য হয়েছে ম্যারাডোনার খেলা দেখার। একমাত্র মেসিকেই মনে হয়েছে তার মতো। লিওর মাঝে এমন কিছু ছিল যা কখনো মুছে যায়নি। ম্যারাডোনার ক্ষেত্রেও তাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঁরিবার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাসে মারা গেছেন প্রিন্স গার্মেন্টসের চেয়ারম্যান তাসলিম আক্তার

পরবর্তী

কারোনাভাইরাস: সৌদি প্রবাসীদের জন্য অনুদান, মৃত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

পরবর্তী
করোনাভাইরাস

কারোনাভাইরাস: সৌদি প্রবাসীদের জন্য অনুদান, মৃত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ

করোনাভাইরাসের ঝুঁকি ও ধর্মের নামে অন্ধতা

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT