চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ বছর পর অস্ট্রেলিয়া সফরে এইচপি ইউনিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ২৮, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৭ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়া সফরে নর্দান টেরিটোরির বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছিল হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। ওয়ানডে সিরিজ ৫-০ ব্যবধানে জেতার পর শেষ দিনের ম্যাচে নাটকীয় জয় পেয়েছিল লিটন দাসের দল। এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন এইচপির অংশ হয়েছিলেন সে সফরে। ৭ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ দলের দরজায় কড়া নাড়তে পারেন এমন ক্রিকেটাররা।

২৫ তরুণ ক্রিকেটারকে নিয়ে গত ২০ মে মাস থেকে চলছে অনুশীলন ক্যাম্প। পুরো প্রোগাম মাস চারেকের। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া সফর।

১৪ জুলাই অস্ট্রেলিয়ার পথে রওনা হবে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট। ১৯-২২ ও ২৬-২৯ জুলাই দুটি চার দিনের ম্যাচের পর ১ থেকে ৬ আগস্ট একটি ত্রিদলীয় ওয়ানডে সিরিজ খেলবে এইচপি দল।

Banglabid

এরপর ৯ দলীয় একটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলে ১৯ আগস্ট দেশের বিমান ধরবে। ফিরে বগুড়া ও রাজশাহীতে দুই ধাপে ক্যাম্প করবে এইচপি দল। ছায়া জাতীয় দল বাংলা টাইগার্সের সঙ্গেও ম্যাচ খেলবে তারা।

অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড এখনও চূড়ান্ত করেনি বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। ২৫ সদস্যের বর্তমান ক্যাম্পে রয়েছেন তিন লেগ স্পিনার। সবশেষ সফরের স্কোয়াডে ছিলেন দুই লেগি-জুবায়ের হোসেন লিখন ও তানবীর হায়দার।

এইচপি ক্যাম্পে যারা আছেন

Reneta

ওপেনার: মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান। মিডল অর্ডার ব্যাটার: আরিফুল ইসলাম, এসএম মেহেরব হাসান, আইচ মোল্লা, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।

অলরাউন্ডার: মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন। স্পিনার: রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাইম হোসেন সাকিব। পেসার: রুয়েল মিয়া, মারুফ মৃধা, রিপন মন্ডল, আশিকুর জামান ও রোহানাত দৌলা বর্ষণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া সফরএইচপিক্যাম্পদুই লেগিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তরুণদেরকে দেশ-বিশ্বমানবতার সেবায় যুক্ত হতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

পরবর্তী

সেতুর টোলপ্লাজায় কাভার্ড ভ্যান থেকে উদ্ধার ২ কোটি টাকার বিয়ার

পরবর্তী
টোলপ্লাজার কাছে কাভার্ড ভ্যান থেকে উদ্ধার ২ কোটি টাকার বিয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

সেতুর টোলপ্লাজায় কাভার্ড ভ্যান থেকে উদ্ধার ২ কোটি টাকার বিয়ার

খেলোয়াড় মাঠে প্রস্তুতি নিচ্ছেন, বৃষ্টির সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালেও বৃষ্টির শঙ্কা, পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে যারা

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT