চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৭-এ অমিতাভ বচ্চন: কোটি ভক্তের শুভেচ্ছায় সিক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

৭৭ বছরে পা রাখলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। প্রতি বছরের মতো এবছরও দিনটিতে কোটি ভক্তের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মেগাস্টার!

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের ভালোবাসা আর শ্রদ্ধায় ভাসছেন অমিতাভ। বিশেষ করে সোশাল মিডিয়াতে বিগ বি কে নানা রকম ছবি আর স্ট্যাটাস উৎসর্গ করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার অনুসারীসহ বলি তারকারা।

জন্মদিনে বাবা অমিতাভকে শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে বাবার সাথে দুটি ছবি পোস্ট করেছেন শ্বেতা। যার ক্যাপশনে শ্বেতা লিখেছেন যে, ‘তুমি যখন ঐশ্বর্যের চূড়ায় পৌঁছে যাও তখন আমিও সেখানে পৌঁছে যাই। শুভ জন্মদিন পাপা, ভালবাসি তোমাকে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত’!

Banglabid

এদিকে জন্মদিন উপলক্ষে অমিতাভের বিশেষ কী পরিকল্পনা? এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়া বিগ বি কে প্রশ্ন করলে তিনি জানান যে, এবারও অনাড়ম্বর জন্মদিন কাটাবেন তিনি। কোনো সেলিব্রেশন নয়! অমিতাভের কথায়, এখনো তিনি কাজ করতে পারেন, শরীর সঙ্গ দিচ্ছে, এটাই তার কাছে অনেক। এখন আর জন্মদিনে কেক কাটেন না তিনি। তবে জন্মদিন উপলক্ষে, বন্যাদুর্গত মানুষগুলোর দিকে চেয়ে বিহারের নিতীশ কুমারের ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন অমিতাভ বচ্চন।

১৯৬৯ সালে মাত্র বিশ বছর বয়সে তিনি ছবির জগতে আত্মপ্রকাশ করেন। ‘সাত হিন্দুস্তানি’ নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে সাতটি প্রধান চরিত্রের একটিতে তিনি অভিনয় করেছিলেন। কর্মজীবনে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বারোটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অজস্র গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন। অভিনয় ছাড়াও তাকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক হিসেবেও দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনজন্মদিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পরবর্তী

সুন্দরবন ও বান্দরবানে কথিত জিহাদী গ্রুপের প্রশিক্ষণ

পরবর্তী

সুন্দরবন ও বান্দরবানে কথিত জিহাদী গ্রুপের প্রশিক্ষণ

সাফের ফাইনালের পথে বাংলাদেশের কিশোরীরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT