চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ গোলের রোমাঞ্চের ম্যাচে জয় পেল না কেউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
Bangladesh hockey team playing match in a stadium with blue turf and floodlights. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী ভারতকে ২-২ গোলে রুখে আসর শুরু করা সাউথ কোরিয়া সম্ভাবনার জানান দিয়েছিল। পাকিস্তানকে গোলশূন্যতে আটকে জাপানও জানান দিয়েছিল কোনো অংশে কম নয়। সেই জাপান ও কোরিয়ার ম্যাচে রোমাঞ্চ ছড়াল ৬ গোল। অবশ্য কেউই জয় তুলতে পারেনি।

বুধবার দুর্দান্ত এক ম্যাচের প্রদর্শনী রেখেছিল জাপান ও সাউথ কোরিয়া। শেষে ৩-৩ গোলে ড্র করে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির আসর জমিয়ে তুলেছে তারা।

ম্যাচের প্রথম কোয়ার্টারে জাপান দুটি এবং সাউথ কোরিয়া একটি পেনাল্টি কর্নার পেলেও কেউ জালের দেখা পায়নি।

Banglabid

দ্বিতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাপানের একজনের শট কোরিয়ার গোলরক্ষক পা দিয়ে প্রতিহত করলেও ফিরতি হিটে কিরিশিতা ইয়শিকি বল জালে জড়ান। জাপানের মেলে লিড।

ছয় মিনিট পর মুরাতা কাজুমা ফিল্ড গোলে জাপানকে ২-০ এনে দেন। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জ্যাং জংইউন নিশানাভেদ করে কোরিয়ার প্রথম গোলটি আনেন।

পরের কোয়ার্টারে জাপান নিজেদের দাপট অব্যাহত রাখে। সপ্তম মিনিটে তানাকা কেন্তার ফিল্ড গোল তাদের বড় জয়ের পথে এগিয়ে নিতে থাকে।

Reneta

তবে ১২ মিনিটে ভিন্ন কিছুর বার্তা দেয় কোরিয়া। কিম হাইইয়ংজিং চোখ ধাঁধানো গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-২।

শেষ কোয়ার্টারের দশম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কিম সুংহুয়ান জালের দেখা পেলে দারুণভাবে সমতায় ফেরে কোরিয়া।

শেষ সময়ে জাপান চেপে ধরেছিল প্রতিপক্ষকে। দুটি পেনাল্টি কর্নার পেলেও তারা আর জালের দেখা পায়নি। ড্র মেনে মাঠ ছাড়ে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানসাউথ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্দিদশা কাটল মেয়েদের

পরবর্তী

হারের পর ‘৪০ মাস না খেলার’ কথা বললেন আশরাফুল

পরবর্তী
আশরাফুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

হারের পর ‘৪০ মাস না খেলার’ কথা বললেন আশরাফুল

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT