৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ধরে সারাদেশে জেলায় জেলায় কালো পতাকা মিছিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন: ২০১৪ সালের ৫ জানুয়ারি বিনা ভোটের সরকার গঠনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ। বিএনপি এ দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে।
তিনি বলেন: আমরা সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি চেয়েছি। এখনও পর্যন্ত পুলিশের কোন বক্তব্য পাইনি।
নতুন বছরের শুরু থেকেই সরকার বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং নির্যাতন শুরু করেছে বলেও অভিযোগ করেন রিজভী।







