চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ জঙ্গির পরিচয় মিললেও একজন অন্ধকারে

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
৫:৫০ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানে হামলাকারীদের মধ্যে ৫ জনের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হলেও সন্দেহভাজন জঙ্গি হিসেবে নিহত একজনের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। হামলাকারীদেরকে নিষিদ্ধ জেমবির সদস্য হিসেবে দাবি করলেও পুলিশ বলছে, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তারা সম্পৃক্ত থাকলেও থাকতে পারে। জাতীয় নিরাপত্তায় রুদ্ধদ্বার বৈঠক থেকে তাই নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

হামলা পরবর্তী পরস্থিতিতে জাতীয় নিরাপত্তা ইস্যুতে নতুন করণীয় ঠিক করতে পুলিশ সদর দপ্তরে আড়াই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। বৈঠকের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে এসে আরো বিস্তারিত জানান পুলিশের আইজিপি শহীদুল হক।

বলেন, যে পাঁচজন সদস্য ছিলো তাদের আমরা খুঁজছিলাম যে তারা নাশকতার কাজ করতে পারে। এখন মিলিয়ে দেখতে হবে। তারা তো নিজেদের নানান ছদ্মনাম দিয়েছে। এনামেই তারা তাদের সংগঠনে পরিচিত। কিন্তু আমরাতো তাদের আর বেশি পরিচয় জানিনা। নিরাপত্তা আরো জোড়দার করার জন্য নানান ইন্সট্রাকশন দেওয়া হয়েছে। সেসব এখন আরো জোরদার হবে। 

Banglabid

গুলশানে বর্বর সন্ত্রাসী হামলায় অংশ নেয়া এবং শেষ পর্যন্ত যৌথ অভিযানে নিহত ৫ জনকে নিজেদের সদস্য হিসেবে দাবি করে ছবি প্রকাশ করেছিল আইএস। সঙ্গে জঙ্গি হামলার রাতেই তাদের হাতে ২০ জন নিহত হয়েছে বলেও দাবি করে দুনিয়াজুড়ে তোলপাড় তোলা আন্তর্জাতিক ওই সন্ত্রাসবাদী সংগঠন। তবে, এ বিষয়ে সন্দিহান পুলিশ।

আইজিপি শহীদুল হক বলেন, এখনতো পৃথিবী একেবারে ওপেন। যে কেউ যে কারো সঙ্গে নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করতে পারে। আন্তর্জাতিক যোগাযোগ থাকতে পারে, সেটা আমাদের জানা নেই। প্রাথমিকভাবে আমরা মনে করছি এরা জেএমবিরই সদস্য। এবং সে হিসেবেই আমরা তাদের কিছুদিন থেকে খুঁজছিলাম। মামলা হয়েছে, তদন্ত চলছে, তদন্ত শেষে আমরা চূড়ান্ত মতামত দিতে পারবো। 

আইজিপি জানিয়েছেন, হামলাকারীদের সম্পর্কে আরো তদন্তের পাশাপাশি নতুন নির্দেশনা অনুযায়ী কাজ করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গি হামলা আর নিখোঁজ কি এক সুত্রে গাঁথা!

পরবর্তী

এটা আমার দেশ, মৃত্যু উপত্যকা নয়

পরবর্তী

এটা আমার দেশ, মৃত্যু উপত্যকা নয়

গুলশানের ঘটনা জাতীয় সঙ্কট

সর্বশেষ

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

আগস্ট ৩১, ২০২৬

ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT