চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১২, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের জন্য ক্রিকেটার ও কোচের অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ মাঠে বসে দেখতে পারবেন দর্শকরা। বৃহস্পতিবার টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০ টাকা, সর্বোচ্চ ৫০০ টাকা।

রোববার চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে মিস্টার হোয়াইট ডিজারজেন্ট পাউডার। সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়ালটন।

Banglabid

বৃহস্পতিবার দুপুরে সিরিজের স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে টিকিট নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

চট্টগ্রামে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিটের মূল্য ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা।

Reneta

২৩ মে থেকে দ্বিতীয় টেস্টটি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গ্র্যান্ড স্ট্যান্ড বসে খেলা দেখা যাবে ৫০০ টাকায়। এছাড়া ভিআইপি ৩০০ টাকা, শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য থাকছে ৫০ টাকা।

খেলা শুরুর আগেরদিন থেকে পাওয়া যাবে ম্যাচের টিকিট। চট্টগ্রাম টেস্টের টিকিট পাওয়া যাবে সাগরিকার বিটাক মোড়ে। ঢাকা টেস্টের টিকিট মিলবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। অনলাইনে দর্শকদের জন্য টিকিট প্রাপ্তি সহজতর করার ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টটিকিটবন্দরনগরীবাংলাদেশ দলবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসসাগরিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে ডেসটিনির উত্থান, যেভাবে পতন

পরবর্তী

দামী কোম্পানীর মুকুট হারিয়েছে অ্যাপল

পরবর্তী
অ্যাপলের প্রতিষ্ঠাতা বিল গেটসের ছবি, তিনি হালকা পোশাক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দামী কোম্পানীর মুকুট হারিয়েছে অ্যাপল

স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের স্বচ্ছন্দে পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা আক্রান্তরা সুস্থ হলেও শারীরিক ঝুঁকি থাকছেই

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT