চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪১ বছরে এসে বিদায় বললেন হরভজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরোয়ার পাঠ চুকিয়েছেন অনেকদিন হয়ে গেল। লম্বা সময় নেই জাতীয় দলেও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও হারিয়ে খুঁজছিলেন নিজেকে। এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষণায় হরভজন সিং জানালেন, সবধরনের ক্রিকেটে ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রিকেটের সঙ্গে ২৩ বছরের সম্পর্ক ইতি টানার খবর দিতে টুইট করেছেন ভাজ্জি। সবশেষ কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে বাইশ গজে দেখা গিয়েছিল ৪১ বছরের অফস্পিনারকে।

টুইটে হরভজন লিখেছেন, ‘সব ভালো জিনিসই একদিন শেষ হয়। আজ আমি এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি, যা আমার জীবনের সব দিয়েছে। ২৩ বছরের লম্বা যাত্রা যারা সুন্দর এবং স্মরণীয় করে রেখেছেন, তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।’

Banglabid

ইউটিউবেও একটি ভিডিও পোস্ট করেছেন হরভজন, ভক্ত-সমর্থকদের জানিয়েছেন অবসরের কারণ। আক্ষেপে পুড়েছেন জাতীয় দলের জার্সিতে তুলির শেষ আঁচড় না টানতে পেরে।

‘অনেকদিন ধরেই ক্রিকেট খেলিনি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আমার দায়বদ্ধতার কারণে ঘোষণা (অবসরের) করতে পারিনি। কিন্তু মৌসুমের মাঝপথে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলি। বাকিদের মতো আমিও ভারতের জার্সিতেই অবসর নিতে চেয়েছিলাম। কিন্তু সবার ভাগ্য সমান হয় না।’

১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় হরভজনের। সবশেষ টেস্ট খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৫ সালে। জাতীয় দলের জার্সিতে ১০৩ টেস্টে ৪১৭ উইকেট তার।

Reneta

১৯৯৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হরভজনের। এ ফরম্যাটে ২৩৬ ম্যাচে ২৬৯ উইকেট নিয়েছেন। মাত্র ২৮টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি। শিকার ২৫ উইকেট।

আইপিএলে হরভজনের পারফরম্যান্স দুর্দান্ত। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৩, ২০১৫ এবং ২০১৭ সালে আইপিএল জেতার পর ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের হয়েও শিরোপা জেতেন। এই টুর্নামেন্টে ১৬৩ ম্যাচে ৭.০৮ ইকোনমিতে দখলে রয়েছে ১৫০ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকলকাতা নাইট রাইডার্সকেকেআরচেন্নাইচেন্নাই সুপার কিংসভারতমুম্বাইলিড স্পোর্টসহরভজন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পীদের নিয়ে ঝন্টুর ‘অযাচিত’ মন্তব্য, সোহান বললেন ‘বয়স হয়েছে’

পরবর্তী

লঞ্চে আগুন: দেড় লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার

পরবর্তী

লঞ্চে আগুন: দেড় লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার

বাংলাদেশের ‘ভুলতে চাওয়া’ রেকর্ডের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

সর্বশেষ

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT