চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ‘ভুলতে চাওয়া’ রেকর্ডের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মেলবোর্নে ২৬ ডিসেম্বর অ্যাশেজ সিরিজের বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিধ্বস্ত ইংল্যান্ড। প্রথম টেস্টে ৯ উইকেটে, দ্বিতীয় টেস্টে ২৭৫ রানের বিশাল ব্যবধানে হারা ইংলিশদের সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই।

সফরকারীদের এখন যা ফর্ম, বাস্তবতা বলছে লজ্জার এক রেকর্ডের সামনে পড়তে হতে পারে জো রুটদের। মেলবোর্নে হেরে গেলে চলতি অ্যাশেজ তো হাতছাড়া হবেই, পাশাপাশি এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক টেস্ট পরাজয়ের রেকর্ডে নাম জুড়ে যাবে ইংল্যান্ডের।

২০০৩ সালে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক ৯টি টেস্ট হারার বিষণ্ণ রেকর্ড আছে বাংলাদেশের। বক্সিং-ডে টেস্ট হেরে বসলে সেই রেকর্ডের অংশীদার হবে ইংল্যান্ড। বলে রাখা ভালো, আগের দুই টেস্টের কোন ইনিংসেই স্কোর ৩০০ রানের গণ্ডি পার করতে পারেননি রুটরা।

এসবের মাঝেই দারুণ এক ব্যক্তিগত কীর্তি গড়ার সামনেও রুট। মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে ১৫৯ রান করতে পারলে তিনি হয়ে যাবেন টেস্টে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক রান তোলা ব্যাটার।

২০০৬ সালে অবিশ্বাস্য ফর্মে থাকা পাকিস্তানের সাবেক মোহাম্মদ ইউসুফ ১১ টেস্টে ৯৯.৩৩ গড়ে ১,৭৮৮ রান করেছিলেন, সেই রেকর্ড এখনো টিকে আছে। সমান টেস্ট খেলে ঠিক ৯০ গড়ে ১,৭১০ রানে তালিকার দুইয়ে ক্যারিবীয় কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। ১৫ টেস্টে ১,৬৫৬ রান করে তিনে সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। সবাইকে পেছনে ফেলার অপেক্ষায় জো রুট, ১৪ টেস্টে এবছরের ১,৬৩০ রান নিয়ে নামবেন মেলবোর্নে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডকামিন্সবাংলাদেশরুট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লঞ্চে আগুন: দেড় লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার

পরবর্তী

বছর শেষে: সেরা ১০ হিন্দি ওয়েব সিরিজ

পরবর্তী

বছর শেষে: সেরা ১০ হিন্দি ওয়েব সিরিজ

করোনায় আরও ১ জনের মৃত্যু

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT