চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০-এ এসে অবসরে রঙ্গনা হেরাথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অবসরের ঘোষণা দিয়েছেন টেস্ট ইতিহাসের অন্যতম সফল স্পিনার রঙ্গনা হেরাথ। ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টই হবে লঙ্কান তারকার শেষ সাদা পোশাকের ম্যাচ। তিন ম্যাচ সিরিজের পুরোটা হেরাথ খেলতে অনিচ্ছুক বলে জানিয়েছেন শ্রীলঙ্কা দলের নির্বাচকরা।

১৯৯০’র দশকে অভিষেক হওয়া টেস্ট ক্রিকেটারদের মধ্যে একমাত্র হেরাথই এখনও খেলছেন। ৪০ বছর বয়সী তারকার ক্যারিয়ারের শেষ টেস্ট ঘরের মাঠ গল-এ শুরু হবে ৬ নভেম্বর।

১৯৯৯তে অভিষেক হয়েছিল বলেই হেরাথের কাছে ভেন্যু ‍হিসেবে গল কেবল বেশি আবেগময় নয়, এই ভেন্যুতে যে মুত্তিয়া মুরালিধরনের চেয়েও বেশি টেস্ট উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার। গলে ১০০ উইকেট পেয়েছেন হেরাথ। ৩১ বছরে অনেকটা নতুন করে ক্যারিয়ার শুরু করার পর এ মাঠে ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন।

Banglabid

মুরালি অবসরে যাওয়ার পর লঙ্কানদের সবচেয়ে ভরসার বোলার হয়ে ওঠেন হেরাথ। কিন্তু ইনজুরি কারণে ২০১৭’র জানুয়ারি থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজে কখনও সব ম্যাচ খেলেনিনি। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে শেষ সিরিজেও পুরোটা খেলতে পারেননি।

শুধু দ্বীপদেশেই নয়, হেরাথের অবসরের মধ্যদিয়ে আধুনিক ক্রিকেটের এক অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘটবে। টেস্ট ইতিহাসে ১০ নম্বর উইকেট শিকারি হিসেবেই কেবল নয়, ক্যারিয়ারের প্রথম একদশক দলে সুযোগ পাওয়া নিয়ে হিমশিম খাওয়ার পর ক্যারিয়ারের মোট ৪৩০ উইকেটের ৩৬টি বাদে সবই পেয়েছেন ৩১ বছর বয়সের পর।

এর মধ্যে আবার ২৩০ উইকেট পেয়েছেন বয়স ৩৫ ছাড়ানোর পর। আর কোনো বোলারই এমন কীর্তি গড়তে পারেননি।

Reneta

ক্যারিয়ারের শেষ টেস্টে যদি ৫ উইকেট নিতে পারেন, তাহলে টেস্টে সপ্তম সর্বোচ্চ উইকেট শিকারি হবেন হেরাথ। সেক্ষেত্রে ছাড়ি যাবেন, নিউজিল্যান্ড গ্রেট রিচার্ড হ্যাডলির ৪৩১, ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ৪৩৩ ও ভারতীয় কিংবদন্তি কপিল দেবের ৪৩৪ উইকেটের মাইলফলক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রঙ্গনা হেরাথলিড স্পোর্টসশ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী

পরবর্তী

ভোলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানি মামলা

পরবর্তী
মইনুল হোসেন

ভোলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানি মামলা

খাবার ও ব্যায়ামের অভ্যাস বদলাতে হবে রাজবধু মেগানকে

সর্বশেষ

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬

বিদায়ী চিঠিতে যা লিখলেন মেসি

আগস্ট ৩১, ২০২৬

উজবেকিস্তানের কাছে হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ সাদ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT