চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবার ও ব্যায়ামের অভ্যাস বদলাতে হবে রাজবধু মেগানকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

প্রথম সন্তানের মা হতে চলেছেন ব্রিটিশ রাজবধু মেগান মার্কেল। বিয়ের আগে লাইফ স্টাইল ব্লগার হিসেবে নিজের খাদ্যাভ্যাস ও শরীরচর্চার বিষয়ে অনেক তথ্য জানাতেন মেগান। তবে এখন সেগুলোর অনেক কিছুই বদলাতে হবে তাকে।

জেনে নিন গর্ভধারণের কারণে মেগানের খাবার ও ব্যায়ামের সম্ভাব্য কিছু পরিবর্তন সম্পর্কে।

খাবার: মেগান সুশি খেতে ভালোবাসেন। কিন্তু সুশিতে কাচা মাছ ব্যবহার করা হয়। কাচা মাছে প্যারাসাইট থাকতে পারে। তাই এসময়ে সুশি খেতে পারবেন না মেগান।

মেগানের আরেকটি প্রিয় খাবার হলো গ্রিলড ফিস টাকো। ফিস টাকো তৈরি করতে যেসব মাছ ব্যবহার করা হয় সেগুলোতে সাধারণত মারকিউরি থাকে। মারকিউরি বেশি মাত্রায় গর্ভবতী মহিলার শরীরে গেলে তা গর্ভস্থ শিশুটির মস্তিষ্ক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই প্রিয় এই খাবারটিও এড়িয়ে চলতে হবে তাকে।

টিগানেলো ওয়াইন খুব পছন্দ মেগানের। কিন্তু গর্ভকালীন সময়ে মদ্যপানে প্রিম্যাচিউর হতে পারে সন্তান। এছাড়াও শিশুর ব্রেইনের ক্ষতি হতে পারে। তাই আপাতত এই পানীয় থেকে দূরেই থাকতে হবে মেগানকে।

মেগানের প্রতিদিনের খাবারের আরেকটি পানীয় না থাকলেই নয়। সেটি হলো গ্রিন জুস। গ্রিন জুসকে তিনি ‘ফুড মেডিসিন’ মনে করেন। কিন্তু গর্ভকালীন সময়ে অপাস্তুরিত যে কোনো জুস খেতে নিষেধ করা হয়। তাই এই পানীয়টিও তিনি আপাতত খেতে পারবেন না।

Reneta

অপাস্তুরিত দুধ বা পনিরও খেতে পারবেন না মেগান। তার সফট চিজ খুব পছন্দ। কিন্তু এসময়ে খেতে পারবেন না তিনি। তবে হার্ড চিজ খেতে পারবেন মেগান। তবে তা অবশ্যই পাস্তুরিত দুধ দিয়ে তৈরি হতে হবে।

ব্যায়াম: মেগান যোগ ব্যায়ামের ভক্ত। তিনি মনে করেন সুস্থ থাকতে হলে যোগ ব্যায়ামের বিকল্প নেই। কিন্তু গর্ভকালীন সময়ে যোগ ব্যায়াম নিরাপদ নয় বলে মনে করেন গবেষকরা। এতে ব্যাথা পাওয়া কিংবা মাথা ঘুরানোর ঝুঁকি থাকে। এছাড়াও শরীর বেশি গরম হয়ে গেলে শিশুর নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। তবে গর্ভকালীন সময়ে করার জন্য বিশেষ ধরনের যোগ ব্যায়াম আছে। হালকা সেই ব্যায়ামগুলো করতে পারবেন মেগান।

শরীর ঝরঝরে রাখার জন্য এবং মন ভালো রাখার জন্য মেগান নিয়মিত দৌড়ান। এক্সপার্টরা জানিয়েছেন, নিয়মিত দৌড়ানোর অভ্যাস থাকলে গর্ভকালীন সময়ে দৌড়ালে সমস্যা নেই। কিন্তু, হাই রিস্ক প্রেগনেন্সিতে দৌড়ানো উচিত নয়। মেগানের বয়সের কারণে তার গর্ভধারণকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। তাই দৌড়ানোর ব্যাপারে বিধিনিষেধ আসতে পারে।

মেগানের নিয়মিত শরীর চর্চার আরেকটি অংশ হলো পাইলেটস। পেট ও পিঠের নিচের অংশের পেশীকে সুগঠিত করতে পাইলেটস এর জুড়ি নেই। কিন্তু গর্ভকালীন সময়ে পাইলেটস এড়িয়ে চলতে হবে মেগানের। প্যারেন্টস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেগান মার্কেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT