চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫০-এর পর আট হাজারি ক্লাবে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ৮ হাজার রানের ক্লাবে প্রবেশের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড থেকে মাত্র ১১ রান দূরে ছিলেন সাকিব আল হাসান। শিরোপার লড়াইয়ে টিকে থাকার ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে উঠলেন জ্বলে। ২৬ বলে খেললেন ক্যামিও ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটে সাড়ে তিনশ উইকেট নেয়ার দুম্যাচ পর ছুঁলেন আট হাজার রানের মাইলফলক।

মঙ্গলবার বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শুরুতে ব্যাট করে ২৯৩ রান তুলেছে রূপগঞ্জ। সাকিবের অবদান ৫৯ রান। ২৬ বলের ইনিংস সাজিয়েছেন ৬টি চার ও ৩টি ছয়ে।

দুই ম্যাচ আগেই লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন সাকিব। এবার ২৭১ ম্যাচে ৯ সেঞ্চুরি ও ৫৯ ফিফটিতে ছুঁলেন আট হাজারের রেকর্ড।

ঝড়ো ব্যাটিংয়ে গড়া রেকর্ডের দিনে আরও একটি মাইলফলক ছোঁয়ার সামনে ছিলেন সাকিব— বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে বলের হিসেবে দ্রুততম ফিফটি পেতে পারতেন। ১৫ বলে ৪০ রান করে ফেলেছিলেন। পরের দশ রান তুলতে তার খরচ হয় ৭ বল, হাতছাড়া হয় রেকর্ড।

সাকিবের ঝড়ো ব্যাটিংয়ের দিনে দারুণ ইনিংস খেলেছেন সাব্বির রহমান। ৮৩ বলে ৯০ রানের ইনিংস খেলে সেঞ্চুরির হতাশা নিয়ে ফিরেছেন। দুই তারকার ব্যাটে বড় স্কোর পেয়েছে রূপগঞ্জ।

ডিপিএলের চলতি আসরে মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। ক্লাবটি আসর থেকে আগেভাগে ছিটকে যাওয়ায় লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে খেলার সুযোগ হয় তার। তিন ম্যাচে ব্যাট হাতে করেছেন ৮৩ রান। বল হাতে দুম্যাচে হাত ঘুরিয়ে নিয়েছেন ৫ উইকেট।

ট্যাগ: ডিপিএল-২০২২মোহামেডানরূপগঞ্জলিড স্পোর্টসসাকিবসাব্বির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেঞ্চুরি দিয়ে মৌসুমে হাজার রান ছুঁলেন বিজয়

পরবর্তী

ধর্ষণে ৪ ব্যক্তির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

পরবর্তী

ধর্ষণে ৪ ব্যক্তির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

এড শিরান ইউক্রেনে ধারণ করা মিউজিক ভিডিওর জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে ধারণ করা মিউজিক ভিডিও প্রকাশ করলেন এড শিরান

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT