চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২০ করেও ৬ রানের জন্য ড্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

রান দরকার ৬৬। উইকেট হাতে ৬টি। সময় আছে ওভারের হিসেবে প্রায় এক সেশন। উইকেটে খুঁটি গেড়ে বসে সেট দুই ব্যাটসম্যান। এমন লক্ষ্যে জেতার সম্ভাবনা থাকে যেকোনো দলেরই। ইস্ট জোন এগোচ্ছিল সেপথেই। কিন্তু দুই ব্যাটসম্যান আউট হতেই পথহারা। বগুড়ায় দারুণ খেলা উপহার দিয়েও জয়ের খুব কাছে থেকে ফিরেছে ইস্ট। লক্ষ্য তাড়া করতে নেমে তিনশর উপরে রান তুলেও মাত্র ছয় রানের জন্য সেন্ট্রালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।

বিসিএলের তৃতীয় রাউন্ডের শেষদিনে সেন্ট্রাল জোনের ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হাতে রেখে ৩২০ রানে পৌঁছে ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছে ইস্ট জোন।

তৃতীয় দিনে ২ উইকেটে ৭১ রানে দিন শেষ করা ইস্টকে ম্যাচ জিততে শেষদিনে করতে হতো ২৫৫ রান। আগের দুই ম্যাচ বিবেচনায় যা বেশ কঠিনই। কঠিন কাজই সহজ করে ফেলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল হাসান ও মোহাম্মদ আশরাফুল। দুজনের ১০৩ রানের জুটিতে জয়ের রাস্তা পরিষ্কার হতে থাকে ইস্টের।

Banglabid

সেন্ট্রালের বিপক্ষে বল হাতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেয়া আশরাফুল ৬৪ রানে ফিরলে তাসামুল হককে নিয়ে হাল ধরেন মাহমুদুল হাসান। তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফার্স্টক্লাস সেঞ্চুরিও। পঞ্চম উইকেট জুটিতে আসে ১১২ রান।

২৪২ বলে ১২ চারে ১৩৫ রান করা মাহমুদুল ফিরতেই ইস্টের ঘারে চেপে বসেন সেন্ট্রালের পেস বোলার শহিদুল ইসলাম। ইস্টের রান তখন ২৮৪। দ্রুত মাহিদুল ইসলাম অঙ্কন ও ফরহাদ রেজাকে ফিরিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন শহিদুল। পরে ব্যাট করতে নেমে আর চাপ নিতে পারেননি এনামুল হক জুনিয়র ও আবু জায়েদ রাহি। দুজনের ধীরগতির ব্যাটিংয়ে জয় থেকে মাত্র ছয় রান দূরে থাকতে ড্র মানে ইস্ট ও সেন্ট্রাল জোন।

ড্র হয়েছে চট্টগ্রামের সাউথ ও নর্থের জোনের ম্যাচটিও। জুনায়েদ সিদ্দিকীর ১১২ রানে ভর করে ৩৯৪ রানে প্রথম ইনিংস শেষ করে নর্থ। দ্বিতীয় ইনিংসে সাউথ ৫ উইকেটে ২৪৮ রান করলে ড্রয়েই শেষ হয় বিসিএলের তৃতীয় রাউন্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএল ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT