চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩১ জেলায় আঞ্চলিক এসএমই পণ্য মেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
অর্থনীতি
A A

২০২০ সালের জুনের মধ্যে ৮ বিভাগীয় ও জেলা শহরে ৩১টি আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করবে এসএমই ফাউন্ডেশন।

বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এ বিষয়ে রূপরেখা চূড়ান্তকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তবে এ তথ্য জানান শিল্প সচিব মো. আবদুল হালিম।

তিনি বলেন, সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ হতে ‘এসএমই নীতিমালা ২০১৯’ অনুমোদন দেয়া হয়েছে। উক্ত নীতিমালায় সরকারের উন্নয়ন রূপকল্পসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৪ সালের মধ্যে জাতীয় আয়ে (জিডিপি) এসএমই খাতের অবদান বিদ্যমান ২৫ শতাংশ থেকে ৩২ শতাংশে উন্নীতকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সাথে জিডিপিতে শিল্প খাতের অবদান বিদ্যমান ৩৫ দশমিক ১ ভাগ থেকে ৪০ ভাগে উন্নীত করার লক্ষ্য সরকারের। কারণ ২০৪১ সালে এসএমই খাতের ওপর ভর করে শিল্প খাতের কাঙ্খিত উন্নতি হলেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে যেতে পারবে।

অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, গত অর্থবছরে দেশের ৮ বিভাগের ২৩ জেলায় সফলভাবে আঞ্চলিক মেলা আয়োজনের ধারাবাহিকতায় চলতি অর্থবছরে দেশের ৮ বিভাগের ৩১টি জেলায় আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে।

জেলাগুলো হলো: পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, ময়মনসিংহ, শেরপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাক্ষণবাড়ীয়া, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবান।

এছাড়া ফেব্রুয়ারি ২০২০ এ ঢাকায় আয়োজন করা হবে ৮ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২০। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

তিনি আরো জানান, ২০১৮-১৯ অর্থবছরে আয়োজিত ২৩টি আঞ্চলিক এসএমই মেলার প্রতিটিতে গড়ে প্রায় ৪৭ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এসব মেলায় প্রায় ৯ কোটি ১৬ লাখ টাকার পণ্য বিক্রয় এবং প্রায় ৬ কোটি ৪৪ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পাওয়া যায়।

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তা এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ, বাজার সংযোগ, পরামর্শ সেবা প্রভৃতি কর্মসূচির সাথে যুক্ত হয়ে উপকৃত হচ্ছেন। এসব মেলায় গড়ে ৬৫ শতাংশ নারী এবং ৩৫ শতাংশ পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। আগামী ডিসেম্বর ১৯ থেকে ফেব্রুয়ারি ২০ এর মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আহবায়ক, বিসিক প্রতিনিধিকে সদস্য সচিব করে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয় কর্মশালায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন মাহমুদ এবং বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এনডিসি। এছাড়াও ৩১ জেলা প্রশাসনের প্রতিনিধি, বিসিক, জেলা চেম্বার, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: এসএমইএসএমই ফাউন্ডেশনএসএমই মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অসহায় শিকার: তথ্যমন্ত্রী

পরবর্তী

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিবসেনার উদ্ধব ঠাকরে

পরবর্তী

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিবসেনার উদ্ধব ঠাকরে

মাথায় বলের আঘাতেই এই আম্পায়ারের মৃত্যু

সর্বশেষ

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT