চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩১ মে দেশে আসছে ফাইজারের ভ্যাকসিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ৩০, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

ফাইজারের এক লাখ ৬২০ ডোজ ভ্যাকসিন আজ রাতে (৩০ মে) দেশে আসার কথা থাকলেও আগামীকাল (৩১ মে) রাত সাড়ে ১১টায় দেশে আসবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে আজ রোববার বিকালে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে এক পর্যালোচনা সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

রাশিয়ার ভ্যাকসিন কেনার বিষয়ে মহাপরিচালক বলেন, আমরা চিঠি লিখেছি। তারা আমাদের জানিয়েছেন, কিছু তথ্য দিয়েছে। আমরা পর্যালোচনা করে তাদের রিপ্লাই দেবো। তারপর সিদ্ধান্ত হবে। দাম এখনও ঠিক করে পাঠানো হয়নি। এ সপ্তাহের মধ্যে আমরা পাঠাবো।

Banglabid

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের বিষয়ে মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তারা দেবে না, এটা বলেনি। এখনও বলছে দেবো।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে, এ পর্যন্ত দেশে ভ্যাকসিন এসেছে সেরাম থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭০ লাখ ডোজ। একই প্রতিষ্ঠানে তৈরি একই ভ্যাকসিনের আরো ৩২ লাখ ডোজ ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে চীন সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া গেছে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার সর্বশেষ তথ্য অনুসারে, দেশে গতকাল শনিবার পর্যন্ত করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ (অক্সফোর্ডের) দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনকে। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ ৪২ হাজার ২৫৫ জন। এছাড়া গতকাল পর্যন্ত চীনের সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন এক হাজার ২৩৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৯৯ লাখ ৬৩ হাজার ৫০৯ ডোজ। এখন ভ্যাকসিন হাতে আছে অক্সফোর্ড ও সিনোফার্মেরসহ মোট সাত লাখ ৩৫ হাজার ডোজের মতো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসফাইজার ভ্যাকসিনস্বাস্থ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দায়িত্বে আতাউর রহমান

পরবর্তী

শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সঙ্গে দেশের সুনাম আনার আহ্বান বিমানবাহিনী প্রধানের

পরবর্তী

শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সঙ্গে দেশের সুনাম আনার আহ্বান বিমানবাহিনী প্রধানের

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজী সানাউল হক

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT