চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দায়িত্বে আতাউর রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ৩০, মে ২০২১
শিল্প সাহিত্য
A A

‘বঙ্গবন্ধু আদর্শ ফোরাম’ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি লেখক-গবেষক শামসুজ্জামান খানের প্রয়াণে তার স্থলাভিষিক্ত হয়েছেন মঞ্চসারথী আতাউর রহমান।

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শে প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ২০০৫ সালে কাজ শুরু করে বঙ্গবন্ধু আদর্শ ফোরাম। গবেষণামূলক, ঐতিহাসিক এবং বৈচিত্র্যময় কার্যক্রমের মাধ্যমে সংগঠনটির দেড় দশক অতিক্রম করেছে।

বঙ্গবন্ধু আদর্শ ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাদল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা, সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপিকা পান্না কায়সার, কবি অসীম সাহা ও নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মঞ্চসারথী আতাউর রহমান ১৯৪১ খ্রীস্টাব্দে নোয়াখালী নানার বাড়িতে জন্মগ্রহণ করেন।

সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠার কারণে স্কুল থেকেই সংস্কৃতি অঙ্গনের সঙ্গে নিজেকে যুক্ত করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নটীর পূজা’ নাটক দর্শনে প্রথম মঞ্চপাঠ শুরু তার আর জুলভার্নের ‘টুয়েন্টি থাউজেন্ডস লিগস আন্ডার দ্য সি’ পাঠের মধ্য দিয়ে শিল্পজগতে প্রবেশ। ’৬৮তে যখন বিশ্ববিদ্যালয় পাস করে জিয়া হায়দারের অনুপ্রেরণাতে নাটকের দল করেন, নাম হয় ‘নাগরিক নাট্য সম্প্রদায়’। স্বাধীনতার পর ১৯৭২ সালে ‘নাগরিক নাট্য সম্প্রদায়’ থেকে ‘বুড় শালিকের ঘাড়ে রোঁ’ নাটকটি নির্দেশনার মধ্য দিয়ে নাট্য নির্দেশনা শুরু করেন।

এরপর দীর্ঘ পাঁচ দশক ধরে বাংলার মঞ্চে আতাউর রহমানের পদচারণা। নিজ দল এবং নিজ দলের বাইরে উল্লেখযোগ্য নির্দেশনায় আজ অবধি তার নির্দেশিত নাটকের সংখ্যা ত্রিশের কোটা পেরিয়েছে। মঞ্চ নাটকের নির্দেশনার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন সমানতালে। একাধারে মঞ্চ, রেডিও ও টেলিভিশনে সমান পদচারণা তার। সেইসঙ্গে নাট্য বিষয়ক পুস্তক রচনা, নাট্যসমালোচনা, উপস্থাপনা, নাট্য শিক্ষক হিসেবে পাঠদান, টেলিভিশন নাট্যকার, প্রবন্ধকার, একজন সুবক্তা এমন সব ক্ষেত্রেই রয়েছে তার সরব পদচারণা; মূলত সব ক্ষেত্রেই উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছেন তিনি।

Reneta

নবনাট্য আন্দোলন, গ্রুপ থিয়েটার আন্দোলনসহ দেশের সকল সাংস্কৃতিক আন্দোলনে রয়েছে তার অসামান্য অবদান। স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন অসংখ্য পুরস্কার, ২০০১ সালে নাট্যক্ষেত্রে অবদানের জন্য দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

ব্যক্তিগত জীবনে আতাউর রহমান এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতির পিতাস্বাধীনতার স্থপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT