চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০ ডিসেম্বরেই পৌর নির্বাচন, প্রচারণার সুযোগ নেই এমপিদের

সোমা ইসলামসোমা ইসলাম
১:২৪ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৫
রাজনীতি
A A

পূর্ব নির্ধারিত ৩০ ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন এবং এবারের নির্বাচনী প্রচারণায় কোনো মন্ত্রী-এমপিদের অংশগ্রহণের সুযোগ থাকছে না। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বিভিন্ন দাবির প্রেক্ষাপটে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। 

সোমবার সন্ধ্যা নাগাদ এই বিষয়ে নিশ্চিত ঘোষণা দেওয়া হবে।

পৌরসভা নির্বাচনে এমপিদের প্রচারে যাওয়া না যাওয়া নিয়ে পাল্টা পাল্টি অবস্থান জানাতে নির্বাচন কমিশনে যায় আওয়ামী লীগ এবং বিএনপি। অন্যদিকে নির্বাচন পেছানোর দাবি জানায়, বিএনপি আর জাতীয় পার্টি। সবার দাবি নিয়ে সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন প্রধান নির্বাচন কমিশনার।

তফসিল অনুযায়ী আর ১ মাস পর পৌরসভা নির্বাচন। অথচ আইন এবং বিধি বিধান হয়ে যাওয়ার পরও হঠাৎ করেই প্রধান রাজনৈতিক দলগুলো তাদের নানা দাবি-দাওয়া নিয়ে গতকাল রোববার হাজির হয় নির্বাচন কমিশনে।

প্রথমে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহাবুবুল আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। তাদের দাবি ছিলো, সরকারি দলের এমপিরা যেতে চান নির্বাচনী প্রচারে।

পরে বিএনপি নেতা ডক্টর ওসমান ফারুক এর নেতৃত্বে সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপি। নির্বাচনী প্রচারে এমপিরা যাতে না যেতে পারেন সে বিষয়ে নির্বাচন কমিশনকে বিধি পরিবর্তন না করার দাবি ছিলো তাদের। নির্বাচন ১৫ দিন পেছানোসহ দলের মহাসচিবের মুক্তিও চেয়েছিলো বিএনপি।

Reneta

এর আগে জাতীয় পার্টি বৈঠক করে সিইসির সঙ্গে। তাদের চাওয়া ছিলো, নির্বাচন ১১ দিন পেছানো। সরকারি দলের হস্তক্ষেপ বন্ধের দাবিও তাদের। 

এবার প্রথমবারের মতো দলীয় ব্যানারে ২৩৬টি পৌরসভার নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।

সারা দেশে মোট পৌরসভা ৩শ ২৪টি। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ ২শ ৩৪টি পৌরসভায় নির্বাচন করবে ইসি। আইন সংশোধন করে দলীয় প্রতীকে স্থানীয় এ নির্বাচন একদিনে অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নির্বাচন কমিশনপৌর নির্বাচনস্থানীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কেভিন ওয়ার্শ

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT