চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ ঘণ্টার জন্য ইউএনও’র দায়িত্বে কলেজ শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
জনপদ, দিনাজপুর, নারী
A A
কলেজ শিক্ষার্থী ইউএনওর দায়িত্বে বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহ্ আলম শাহী: নাটক বা সিনেমা’র গল্প নয়, বাস্তবে দিনাজপুরের খানসামায় দুই ঘন্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার ভূমিকা পালন করলেন কলেজ শিক্ষার্থী তাহরিমা আক্তার জিমি। একইসাথে খানসামা উপজেলার ৬ নং ইউপি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থী লতিকা রানী।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও হিসেবে বুধবার সকালে গোয়ালডিহি তেলিপাড়ার জয়নাল আবেদীনের মেয়ে তাহরিমা আক্তার জিমি (১৭) এবং দুবলিয়া যতিন মাস্টারপাড়া নরেশ চন্দ্র রায়ের মেয়ে লতিকা রানী (১৮) গোয়ালডিহি ইউপি কার্যালয়ে বসে চেয়াম্যানের ভূমিকায় দৈনন্দিন রুটিন মাফিক কার্য পরিচালনা করেন।

তারা সকাল ৯ টায় নিজ নিজ কার্যালয়ে উপস্থিত হন এবং আসন গ্রহণ করে দুই ঘণ্টাব্যাপী তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেন। ইউএনও’র ভূমিকায় তাহরিমা প্রতিদিনের কাজের অংশ হিসেবে গণশুনানী করেন। তিনি এসময় মনোযোগ সহকারে বাদী-বিবাদীর বক্তব্য শোনেন এবং সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেন।

Banglabid

বেসরকারী উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের বাস্তবায়নে গার্লস টেকওভার বৈশ্বিক কার্যক্রমের অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়। প্রোগ্রামটি ২০১৬ সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গার্লস টেকওভার প্রকল্পের আওতায় পরিচালিত হয়ে আসছে।

কলেজ শিক্ষার্থী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ নারী নেতৃত্বের ভূমিকায় শিশুদের অংশগ্রহণে এ প্রোগ্রামকে সফল করতে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুর রহমান এবং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ বিশেষ সহায়তা প্রদান করেন।

এ কর্মসূচির মাধ্যমে একজন কিশোরীকে বর্তমান বিশ্বে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। আগামী দিনে নেতৃত্বদানকারী শিশুদের মনে একটি দক্ষ নেতৃত্বের স্বপ্ন তৈরি হয় এবং চলার পথে আত্মবিশ্বাস বাড়ায়। এর ফলে তারা অঙ্গীকারাবদ্ধ হবে এবং ভবিষ্যতে দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করতে পারবে হবে।

Reneta

এসময় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার আব্দুল মান্নান, প্রকল্প সমন্বয়কারী আসমা আনোয়ার, সহযোগী সংস্থা এসইউপিকে’র নির্বাহী পরিচালক মো. মোজাফফর হোসেন ও প্রকল্প সমন্বয়কারী জাভেদ আহম্মেদ উপস্থিত ছিলেন।

এছাড়া চলতি মাসে চিরিরবন্দর উপজেলা নিবার্হী অফিসার হিসেবে খোচনা গ্রামের লংকেশ্বর রায়ের মেয়ে শক্তি রায় (১৮) এবং প্ল্যাান ইন্টারন্যাশনাল বাংলাদেশের দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজারের ভূমিকায় চিরিরবন্দরের আন্ধারমুহা গ্রামের কামিনী কান্ত রায়ের মেয়ে কেয়া ঘোষ (১৬) দায়িত্ব পালন করবেন বলে প্রস্তুতি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনওইউপি চেয়ারম্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৯০তম অস্কারে মনোনয়ন পেল ইমপ্রেস টেলিফিল্মের ‘খাঁচা’

পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় সরকার: রিজভী

পরবর্তী
প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশনে কাজ করছেন সিইসি, সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় সরকার: রিজভী

বাংলাদেশ ক্রিকেটাররা ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন পেসার, নেই সৌম্য, ফিরলেন লিটন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT