চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ বছর পর ফাইনালে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটের জনক তারা! সবচেয়ে দুর্ভাগাও! তিনবার বিশ্বকাপের ফাইনাল খেলে একবারও শিরোপা জিততে না পারার কলঙ্কটা একমাত্র তাদেরই বয়ে বেড়াতে হয়। সেই হতাশা মোচনের সুবর্ণ সুযোগটা এসে গেল ইংল্যান্ডের সামনে। বার্মিংহামের দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে স্বাগতিকরাও জানিয়ে দিল শিরোপার সুযোগটা সহজে হাতছাড়া করতে চায় না এবার! রোববার লর্ডসে মরগানদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

স্টিভেন স্মিথের কাঁধে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ২২৩ তুলেছিল অস্ট্রেলিয়া। ফাইনালের স্বপ্নে বিভোর থাকা ইংল্যান্ডের কাছে তা পাত্তাই পায়নি। জেসন রয় ও জনি বেয়ারস্টোর বিস্ফোরক ওপেনিং জুটিতেই জয়ের ভিত দাঁড়িয়ে গেছে। তাতে দাঁড়িয়ে ১০৭ বল বাকি থাকতেই ২২৬ রান তুলে দাপুটের জয় পায় ইংলিশরা।

ইংল্যান্ডের জয়ে সুযোগ এলো দারুণ এক ক্ষণের। নতুন এক বিশ্বচ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষায় এখন ক্রিকেটবিশ্ব। ১৪ জুলাই লর্ডসের ফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ আগের দিন ভারতকে কাঁদানো নিউজিল্যান্ড, যারাও কখনো বিশ্বকাপের স্বাদ পায়নি।

Banglabid

শেষবার অস্ট্রেলিয়া-ভারত-ওয়েস্ট ইন্ডিজ বলয় ভেঙে নতুন দল হিসেবে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা, সেই ১৯৯৬ আসরে। আর বিশ্বকাপের ফাইনালে শিরোপা না জেতা দুদলের লড়াই শেষ দেখা গিয়েছিল ২৭ বছর আগে, ১৯৯২ সালে। সেবারও ফাইনালিস্ট ছিল ইংল্যান্ড। কিন্তু তাদের কাঁদিয়ে কাপ নিয়ে যায় পাকিস্তান।

তবে ২৭ বছরের সেই দলের সঙ্গে বর্তমান দলটার যে আকাশ-পাতাল ফারাক সেটা শেষ চার বছর ধরেই বুঝিয়ে যাচ্ছে ইংল্যান্ড। এই সময়ে প্রতিটা ম্যাচেই দলটি বুঝিয়ে গেছে বিশ্বকাপ জয়ের জন্য তৈরি তারা। এই প্রক্রিয়ার শেষ ভাগের একধাপ আগে ইংলিশদের সামনে পড়ে কপালটাই জ্বলে গেল অস্ট্রেলিয়ার!

অজিদের মূল সর্বনাশটা করেছেন রয় আর বেয়ারস্টো। দুজনে মিলে বিশ্বকাপজুড়ে অন্য দলগুলোকেও জ্বালিয়েছেন। বৃহস্পতিবার বার্মিংহামে ছারখার করে দিলেন চিরপ্রতিদ্বন্দ্বীদেরও।

Reneta

রয় আর বেয়ারস্টো মিলে ১৮ ওভারেই তুলেছেন ১২৪। তাণ্ডবটা বেশি ছিল রয়ের ব্যাটেই। ৫০ বলে তুলে নেন ফিফটি।

৩৪ রান করে বেয়ারস্টো জুটি ভেঙে ফিরলেও রয় তার ঝড় চালিয়ে গেছেন। সামনে যাকেই পেয়েছেন তাকেই মেরেছেন। পথে যখন দেখতে পাচ্ছিলেন সেঞ্চুরিটাও, তখনই হতাশ করলেন। ৯ চার আর ৫ বিশাল ছক্কায় ৬৫ বলে ৮৫ করে ফিরেছেন প্যাট কামিন্সের বলে, উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে। ইংলিশদের রান তখন ১৪৭।

এরপর বাকি পথটা আর পেছলাতে দেননি জো রুট ও অধিনায়ক ইয়ন মরগান। দুজনের অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটিতে ভর করে ৩২.১ ওভারেই শেষ অজিদের ফাইনাল স্বপ্ন।

৪৬ বলে ৪৯ রান করেছেন রুট। তার চার ৮টি। সমান চারে ৩৯ বলে ৪৫ করেছেন ইংলিশ দলপতি মরগান।

আগে প্রথমে ব্যাট করে ম্যাচ সেরা ক্রিস ওকস ও জফরা আর্চারের তাণ্ডবে ১৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় অজিরা। সেখান থেকে স্মিথের ১১৯ বলে ৮৫ রানের ইনিংসে মোটামুটি রান দাঁড় করায় অস্ট্রেলিয়া।

৩টি করে উইকেট পেয়েছেন ওকস ও আদিল রশিদ। ২ উইকেট পেয়েছেন আর্চার। বোলারদের গড়ে দেয়া মঞ্চে বাকি কাজটা সারলেন রয়-রুটরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় সড়কে ঝরে গেল ৪ জনের প্রাণ

পরবর্তী

জেলেদের ট্রলার ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১১

পরবর্তী

জেলেদের ট্রলার ডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১১

ম্যাকগ্রার রেকর্ড ভেঙে বিশ্বকাপ শেষ করলেন স্টার্ক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT