চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ শর্তে ঐক্যফ্রন্টকে চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

২৫ শর্তে চট্টগ্রামে জনসভার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।  তবে লালদিঘীর মাঠের পরিবর্তে তাদেরকে নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

শুক্রবার সকালে সমাবেশের অনুমতির বিষয়টি নগর পুলিশের পক্ষ থেকে নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ানকে মৌখিকভাবে জানানো হয়েছে।

রাষ্ট্রবিরোধী কোনো ধরনের বক্তব্য বা বিবৃতি না দেয়া, ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধের উপর আঘাত হানে এ ধরনের কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান না করা, ফেস্টুন, প্ল্যাকার্ড প্রদর্শন না করা, ৫টার পর সমাবেশ না করা ইত্যাদি ২৫টি শর্তে জনসভার অনুমতি পায় জাতীয় ঐক্যফ্রন্ট।

এসব শর্তসাপেক্ষে ঐক্যফ্রন্টকে অনুমতি দেয়া হয়েছে।  শর্ত ভঙ্গ করলে যে কোন সময় অনুমতি বাতিল করা হবে বলে জানিয়েছে নগর পুলিশ।

নগর বিএনপির সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, আমরা লালদিঘীর মাঠে সমাবেশের অনুমতি চেয়ে গত ২১ অক্টোবর আবেদন করেছিলাম।  আজ সকালে আমাদের বলা হয়েছে, নাসিমন ভবনে আমাদের পার্টি অফিসের সামনে নূর আহমদ সড়কে সমাবেশ করতে পারব।

সমাবেশের অনুমতি পাওয়ার পর বেলা ১১টা থেকে চট্টগ্রামে ঐক্যফ্রন্টের নেতারা জরুরি প্রস্তুতি বৈঠকে বসেছেন।  নাসিমন ভবনে এই বৈঠক হচ্ছে।

Reneta

বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রস্তুতি বৈঠক করবে। এতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত থাকবেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ড. কামাল হোসেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।   এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত হবেন।

নেতৃবৃন্দ বিমানযোগে চট্টগ্রাম যাবেন।  অনেকে ইতোমধ্যে সড়ক পথে রওনা দিয়েছেন।

আইনজ্ঞ ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর গত ২৪ অক্টোবর সিলেটে প্রথম সমাবেশ হয়েছে।  ধারাবাহিকভাবে প্রত্যেকটি মহানগর, জেলায় সমাবেশ করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট।

এই সভা দিয়েই ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে।  এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণফোরাম নেতা ড. কামাল হোসেন।  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঐক্যফ্রন্টলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবার মাদ্রাসাতেও ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের গণমাধ্যমে তথ্য প্রচারে নতুন নিয়ম

মে ২১, ২০২৬

আছিয়া থেকে রামিসা, বিচারের মিছিল থামে না

মে ২১, ২০২৬

মিশরের বিশ্বকাপ দল? তবে যুক্তরাষ্ট্র রওনার আগে কেন বাদ পড়বেন একজন

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মানবতার প্রতি নৈতিক দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT