চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ ফেব্রুয়ারি শাহবাগে ‘আঁখি ও তার বন্ধুরা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- আঁখি ও তার বন্ধুরা

ঢাকায় চলছে ‘আঁখি ও তার বন্ধুরা’র বিশেষ প্রদর্শনী। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিশেষ প্রদর্শনীর পর এবার আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে দেখানো হবে ‘আঁখি ও তার বন্ধুরা’। রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে দিনব্যাপী চলবে ইমপ্রেস টেলিফিল্মের এই চলচ্চিত্র।

২১ ফেব্রুয়ারি সকাল ৯ টা, ১১ টা, বিকাল ৩ টা, ৫ টা ও সন্ধ্যা ৭ টায় মোট পাঁচটি শো এর মাধ্যমে দর্শকদের জন্য প্রদর্শিত হবে ‘আঁখি ও তার বন্ধুরা’।

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘আমরা ক’জন’ অবলম্বনে নির্মিত মোরশেদুল ইসলামের ছবি ‘আঁখি ও তার বন্ধুরা’।

চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় শিশুশিল্পী হিসেবে এক অন্ধ কিশোরীর চরিত্রে অভিনয় করেছে জাহিন নাওয়ার হক ইশা। এ ছাড়াও আছেন সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুর, মান্নান হীরা, মুনিরা ইউসুফ মেমি, সুস্মিতা সিনহা, অনন্য সামায়েল, জুয়াররিয়া আহমেদ, অরিয়ানা কবির, শাকিল আহমেদ, আইমান মাহমুদ, আবদুস শিহাব, সৈয়দ আশিকুজ্জামান, ধ্রুবন্তী ও নাভিদ হাসান।

সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন মনন চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ছবিটির পরিবেশনার দায়িত্বে ছিল টিওটি ফিল্মস।

ট্যাগ: আঁখি ও তার বন্ধুরাইমপ্রেস টেলিফিল্মসমুহাম্মদ জাফর ইকবালমোরশেদুল ইসলামসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌম্যর দুইদিনে দুই ‘শূন্য’

পরবর্তী

আফিফের নৈপুণ্যে উজ্জ্বল শাইনপুকুর

পরবর্তী
ফাইল ছবি

আফিফের নৈপুণ্যে উজ্জ্বল শাইনপুকুর

বাংলাদেশ এখন বিশ্বমানবতার দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT