চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২২ সালের এসএসসি’র ফরম পূরণ শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে, চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করতে হবে।

প্রয়োজনীয় ফি ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেওয়ার তারিখ, ফি-এর হার ও নিয়মাবলী উল্লেখ করে ৩ এপ্রিল রোববার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে। এই তালিকা থেকে উল্লেখিত প্রক্রিয়ায় ফরম পূরণ করতে হবে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবে। আগামী ১৯ মে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে।

Banglabid

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোন শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির মোট ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন বাবদ বোর্ড ফি ১ হাজার ১৭৫ টাকা, কেন্দ্র ফি ৪৪০ টাকাসহ মোট ফি ১ হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষায় বোর্ড ফি ১ হাজার ৮৫ টাকা, কেন্দ্র ফি ৪১০ টাকাসহ মোট ১ হাজার ৪৯৫ টাকা ও মানবিকে ১ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০১৭-২০১৮ সেশনের রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এজন্য ব্যবহারিক ছাড়া ৩৫০ টাকা আর ব্যবহারিকসহ ৪০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

Reneta

এতে উল্লেখ করা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস (পাঠ্যসূচি) অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে শিক্ষার্থীরা (নিয়মিত ও অনিয়মিত) পরীক্ষায় অংশগ্রহণ করবে। সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীর ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা ও ক্যারিয়ার এডুকেশন বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালের এসএসসি পরীক্ষায় নৈর্বাচনিক সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ৫ এর কম পেয়েছে এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২২ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে সব বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে। অন্যথায় আগের ফলাফল বহাল থাকবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীকে পূর্বের পরীক্ষার প্রবেশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত ফটোকপি প্রিন্ট কপির সাথে জমা দিতে হবে।

২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ সেশনের রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীরা ২০২০ ও ২০২১ সালের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সকল বিষয়ে পরীক্ষা দিলে চতুর্থ বিষয়ের সুবিধা পাবে এবং ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ সেশনের পরীক্ষার্থী যারা ২০২০ ও ২০২১ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে ৪র্থ বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য হয়েছে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পূর্বের অকৃতকার্য বিষয়সমূহে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে তারা ৪র্থ বিষয়ের সুবিধা পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসিফরম পূরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেলাল খান ও লোপার কণ্ঠে প্রকাশ পেলো ‘সুবহানাল্লাহ’

পরবর্তী

ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানের জামিন

পরবর্তী
ডিআইজি মিজানকে আদালত থেকে ছেড়ে দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানের জামিন

ব্র্যাক ইউনিভার্সিটি ও টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ইউনিভার্সিটি ও টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি-কমার্সের চুক্তি স্বাক্ষর

সর্বশেষ

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোকচিত্রের ১৮৭ বছর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT