চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ টাকার ইফতারে খিচুড়ি, মাংস ও খেজুর

শামীম খান শামীম খান
১০:০৭ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, মাগুরা
A A

মাগুরায় দরিদ্র কর্মহীনদের জন্য ১ টাকায় খিচুড়ি, মুরগির মাংস ও খেজুর দিয়ে ইফতার কর্মসূচি চালু করেছে ‘কোভিড-১৯ করোনা যোদ্ধা মাগুরা’ নামের একটি ফেসবুক গ্রুপ।

সোমবার বিকেলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে।

আয়োজকরা বলছেন, প্রতিদিন মাগুরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ১০০ জনকে নিয়মিতভাবে এই ইফতার সামগ্রী দেয়া হবে।

প্রথম দিন দেয়া ইফতারের মধ্যে ছিল খিচুড়ি, মুরগির মাংস ও খেজুর বলে জানিয়েছেন এ কর্মসূচির সাথে সম্পৃক্ত হ্যাপি খান ও আসিফ খান শাকিল।

তারা জানান, অসহায় দরিদ্র মানুষের কথা বিবেচনায় রেখে এ কার্যক্রম চালু করা হয়েছে। পুরো রমজান মাস ধরে অব্যাহত থাকবে। ফেসবুক গ্রুপে থাকা বন্ধুরাসহ অনেকে এখানে অর্থায়ন করছেন।

এ কাজে আরও আছেন মীর মেহেদী হাসান রুবেল, রাজিব শিকদার, আব্দুল্লাহ আত তারেক, তামান্না ফেরদৌস, কাজী ফারজানা ঝুমুর, নাজির আহমেদ, ওয়াহিদুর চঞ্চল, রাশেদুজ্জামান রনি, মীর রাশেদুল হক প্রমুখ ।

উদ্যোক্তারা জানান, চলমান করোনা পরিস্থিতিতে নিজেদের পাশাপাশি বন্ধু ও পরিচিতজনদের সহযোগিতায় তিন দফায় প্রায় তিনশো পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এই গ্রুপের মাধ্যমে।

এছাড়াও ভায়নাসহ শহরের কয়েকটি কাঁচা বাজারে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম চলমান রয়েছে।

সামাজিক দায়বদ্ধতা থেকে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। করোনাভাইরাস সংকট যতদিন থাকবে, ততদিন স্বল্প পরিসরে হলেও মানুষের পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান উদ্যোক্তরা।

ট্যাগ: ইফতারকরোনাভাইরাসমাগুরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাতায়ায় অসচ্ছলদের খাদ্য দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

পরবর্তী

দু’দিন আগেও উপোষ ছিলেন, এখন খাদ্য বিলাচ্ছেন সেই আকবর!

পরবর্তী

দু’দিন আগেও উপোষ ছিলেন, এখন খাদ্য বিলাচ্ছেন সেই আকবর!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

১ মে থেকে দোকান খুলতে চান ব্যবসায়ীরা

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT