চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’দিন আগেও উপোষ ছিলেন, এখন খাদ্য বিলাচ্ছেন সেই আকবর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনার এই সংকট সময়ে দু’দিন আগেও ঘরে খাবার ছিলো না রিক্সাচালক থেকে গায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া কণ্ঠশিল্পী আকবরের। স্ত্রী, কন্যা নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে মুষড়ে পড়েছিলেন তিনি। তার দুর্দশা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পায় চ্যানেল আই অনলাইনে। এরপর থেকে পাল্টে যায় সবকিছু!

দু’দিন আগেও উপোষ থাকা সেই আকবরের ঘরে এখন পর্যাপ্ত খাবার, ঔষধ ও টাকা মজুদ রয়েছে! তারচেয়ে বড় কথা, নিজেদের জন্য মজুদ রেখে বাড়তি জিনিষ অসচ্ছল পড়শিদের মাঝে বিতরণ করছেন আকবর ও তার পরিবার।

সোমবার বিকেলে আকবর চ্যানেল আই অনলাইনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে নিজেই ফোন করেন। বলেন, এখন ঘরে খাবার রাখার জায়গা নেই। যে আমি দুদিন আগে খাবার না থাকায় উপোষ থেকেছি, সেই আমি আজ আশপাশের অসচ্ছল মানুষের সহায়তায় প্রয়োজনের অতিরিক্ত খাবার খাবার বিলি করছি।

তিনি বলেন,  চাল, ডাল, আলু, পেয়াজ, তেল সবকিছুই পেয়েছি। বিভিন্নজন বিভিন্নভাবে হেল্প করেছেন। নিজের জন্য দুমাসের রেখে বাকিটা যারা অভাবে আছেন তাদের দিয়ে দিচ্ছি। কয়েকজনের কাছ থেকে নগদ অর্থ পেয়েছি তাই দিয়ে ঔষধ কিনেছি, ঘর ভাড়া দিয়েছি। পরিচয় গোপন রেখে কেউ কেউ আবার আমার বিকাশে টাকা পাঠিয়েছেন। এখন পুরোপুরি স্বস্তি পাচ্ছি।

আকবরের স্ত্রী কানিজ ফাতিমা সীমা বলেন, ছয় মনের মতো চাল পেয়েছি। ১০ কেজির মতো তেল পেয়েছি। সাবান, আটা, ছোলা, আলু, মসলা সবকিছুই বেশি বেশি পেয়েছি। আমরা আমাদের প্রয়োজন মতো রেখে বাকিটা বাড়িওয়ালা ডেকে তার মাধ্যমে প্রতিবেশীদের দিয়েছি। এছাড়া নগদ টাকা থেকে ফেব্রুয়ারি মাসের ১৩ হাজার টাকা ঘর ভাড়া দিয়েছি। ওই সংবাদের পর মেয়র আতিক সাহেব, নায়ক ওমর সানী ভাই এবং একজন কমিশনারও আমাদের সাথে যোগাযোগ করেছেন। এখন সবকিছু ঠিক আছে। আমরা কৃতজ্ঞ।

আকবর বলেন, যতবার বিপদে পড়েছি মানুষ আমাকে সাহায় করেছেন আমার সরলতা এবং সততার জন্য। খুব বেশি লেখাপড়া আমি জানিনা। সেই রিক্সা চালানো জীবন থেকে আমি আজকের আকবর হয়েছি শুধুমাত্র মানুষের কারণে। আমার দুঃখের সময় সবসময় মানুষের দোয়া পেয়েছি। গতবছর যখন মৃতপায় ছিলাম তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন।

Reneta

আকবরের বর্তমান পরিস্থিতি নিয়ে গেল ২৫ এপ্রিল বিকেলে চ্যানেল আই অনলাইনে প্রকাশ পায় ‘ঘরে খাবার নেই, পরিবার নিয়ে উপোষ শিল্পী আকবর’ শিরোনামের একটি প্রতিবেদন। এরপর অনেকেই ব্যক্তিগত উদ্যোগ ও সংগঠনের পক্ষে শিল্পী আকবরের সঙ্গে যোগাযোগ করেন। এদিন রাতেই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ টাকা নিয়ে ছুটে যান অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আকবরওমর সানীকরোনাজায়েদ খানমেয়রলিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT