চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ বছরের অনশন ভাঙলেন শর্মিলা

ইলিয়াস কমল ইলিয়াস কমল
৬:৩৪ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

১৬ বছরের অনশন ভাঙলেন ভারতের ইরম শর্মিলা চানু। এবার রাজনীতিতে নামবেন ‘মনিপুরের লৌহমানবী’ উপাধি পাওয়া এই নারী।

অনশন ভাঙলেও চলবে বিশেষ ক্ষমতা আইন এর বিরুদ্ধে তার প্রতিবাদ। আইন বাতিল হওয়া পর্যন্ত লড়াই করার ঘোষণাও দিয়েছেন তিনি। 

ঘটনার শুরু ২০০০ সালের ২রা নভেম্বর। মনিপুর ইম্ফলের মালোম বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ১০জনকে গুলি করে হত্যা করে আধা সামরিক বাহিনী আসাম রাইফেলসের সদস্যরা। ঘটনার প্রতিবাদে ৫ নভেম্বর থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবিতে শর্মিলার অনশন শুরু হয়।

Banglabid

আদর্শিক গুরু থেকে পরিবারের লোকজন, সবাই বিরোধিতা করলেও সিদ্ধান্তে অটল ছিলেন ‘মনিপুরের লৌহমানবী’। অনশন শুরুর চতুর্থ দিন আত্মহত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার হন শর্মিলা। শারীরিক অবস্থার অবনতি হলে সরকারের নির্দেশে তাকে নাকে নল দিয়ে তরল খাদ্য দেয়া হয়। 

শর্মিলার অনশনকে ঘিরে শুরু হয় মানবাধিকার আন্দোলন। অনশন প্রত্যাহারের অনুরোধ করেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। কিন্তু সিদ্ধান্ত পরিবতর্ন হয়নি।

প্রতি বছর অগাস্টে জামিন পেয়ে পর মুহূর্তেই আবার গ্রেফতার হতেন শর্মিলা। এভাবেই চলে ১৬ বছর। চলতি বছরের ২৬ জুলাই আদালতে হাজিরা দিতে গিয়ে অনশন ভাঙার ঘোষণা দেন শর্মিলা। 

Reneta

ইরম শর্মিলার রাজনৈতিক ভবিষ্যত কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার জীবন, আমি চাই সমতা। ১০ হাজার রুপির ব্যক্তিগত বন্ডের বিনিময়ে মুক্তি পান ইরম শর্মিলা চানু।

অনশন ভাঙার পর সংবাদ সম্মেলনে জানান, তিনি মনিপুরের মুখ্যমন্ত্রী হতে চান। তাই বামপন্থি রাজনৈতিক সংগঠন ‘জনতা দল (ইউনাইটেড)-এ যোগ দিচ্ছেন।

বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পাওয়া শর্মিলা ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী ডেসমন্ড কুটিনহোকে বিয়ে করবেন বলে জানিয়েছেন।

অনেক বছর ধরেই গোয়ায় বসবাসকারী কুটিনহোর সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে তার। প্রেমটাকে খুব সহজাত হিসেবেই মনে করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরম শর্মিলা চানু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইএস জঙ্গিদের অস্ত্র সরবরাহ করেছিলেন হিলারি: উইকিলিকস

পরবর্তী

ব্রাদার্স-আরামবাগ ম্যাচেও ড্রয়ের আবর্তে বিপিএল

পরবর্তী

ব্রাদার্স-আরামবাগ ম্যাচেও ড্রয়ের আবর্তে বিপিএল

আজ এস এম সুলতানের জন্মবার্ষিকী

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT