আগস্ট বাঙালির জন্য এক শোকাবহ মাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যেন বিরোধীরা পুরো বাংলাদেশকেই ডুবিয়ে দিয়েছিলো এক গভীর অন্ধকারে।
এই দিনেই পুরো পরিবারসহ হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এই শোকাবহ মাসটিকে সামনে অনেক রাজনীতিবিদের শোকের ব্যানারে ছেয়ে যায় পুরো দেশ।
কিন্তু সেসব ব্যানারে দেখা যায় শোকের আবহের চেয়ে বরং যেসব রাজনীতিবিদরা ব্যানার বা পোষ্টার বানাচ্ছেন তাদের ছবিই ছেয়ে থাকে পুরোটা জুড়ে।
একই অবস্থা বর্তমানে দেখা যাচ্ছে ফেসবুক পোস্টেও। সেখানেও অনেক আওয়ামী নেতারা শোক প্রকাশ করতে গিয়ে নিজের ছবি দিয়েই ভরে ফেলছেন ফেসবুক ওয়াল। এবার এই বিষয় নিয়েই ফেসবুকে পোস্ট দিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, যদি এমন হতো-পনেরোই আগস্টের ব্যানার পোস্টারে আজ থেকে নিজের ছবি ছাপবো না।
শোক প্রকাশের ব্যানার বা স্ট্যাটাসে শোকটাই প্রাধান্য পাক, শোকপ্রকাশকারী নয়। এমনটাই চাওয়া আফজাল হোসেনের।








