চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ দিন পর খাবার পেল সেই ১২ ক্ষুদে ফুটবলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
থাইল্যান্ড-ডুবসাঁতার-গুহা-গুহায় আটকা ক্ষুদে ফুটবলার

দীর্ঘ ১০ দিন ক্ষুধার্ত থাকার পর খাবার এবং ওষুধ পেল থাইল্যান্ডের উত্তরাঞ্চলের থাম লুয়াং নাং নন গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ।

এক নতুন ভিডিও বার্তায় দেখা যায়, সেখানে আটকে থাকা কিশোর ফুটবালারদের উদ্ধারকর্মীরা তীব্র বাতাস এবং বৃষ্টি থেকে রক্ষার জন্য বিশেষ ধরনের ফয়েল কম্বল দিয়েছে। আটকে থাকা বাচ্চারা ভিডিও বার্তায় হাসিমুখে তাদের পরিচয় দিয়েছে এবং তাদের শারীরিক অবস্থা ভালো থাকার কথা জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, প্রচুর বৃষ্টির কারণে গুহার ভেতর পানি জমে বন্যা হওয়ায় গুহায় আটকে পড়েছিল দলটি। তবে  আশঙ্কা করা হচ্ছে বন্যার মৌসুম শেষ হয়ে পানি নামার জন্য অপেক্ষা করতে হতে পারে কমপক্ষে এক মাস।

গত ২৩ জুন দুপুরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ফুটবল প্র্যাকটিস শেষে ১২ কিশোরের দলটিকে নিয়ে ঘুরে দেখার জন্য চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার লুয়াং নাং নন গুহায় ঢুকেছিলেন তাদের ২৫ বছর বয়সী কোচ।

তারপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দফায় দফায় উদ্ধার চেষ্টার পরও তাদের কোনো চিহ্ন না পেয়ে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছিল। টানা ৯ দিন ধরে পাগলের মতো উদ্ধার অভিযান চালিয়ে অবশেষে তাদের খুঁজে পায় থাই নেভি সিলের বিশেষ প্রশিক্ষণ পাওয়া ডুবুরিরা।

সোমবার স্থানীয় সময় রাতে গুহার ভেতর ছোট একটি উঁচু জায়গায় ১৩ জনকে খুঁজে পায় উদ্ধারকারী দল। ওই জায়গাটাই শুধু শুকনো ছিল।

ট্যাগ: গুহায় আটকথাইল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুর জ্বরে আপনার করণীয়

পরবর্তী

এখন আমাদের লক্ষ্য এসডিজি অর্জন: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এখন আমাদের লক্ষ্য এসডিজি অর্জন: প্রধানমন্ত্রী

শেষ ষোলোর সেরা একাদশ

সর্বশেষ

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT