চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হোম অব ক্রিকেট’ ঘুরে দেখলেন টাইগারদের নতুন কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ১৯, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কোচের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে আগেই। এবার নতুন উদ্যমে শুরুর পালা। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টাইগারদের প্রস্তুত করতে নতুন কোচ স্টিভ রোডসও এসে গেছেন ঢাকায়। ঈদের আগে এসেছিলেন কোচ হওয়ার পরীক্ষা দিতে, এবার সাকিব-তামিমদের কোচিং করাতে। মঙ্গলবার সকালে নতুন কর্মস্থল হোম অব ক্রিকেট ঘুরে দেখেছেন তিনি।

রোডস মুখিয়ে আছেন টাইগারদের সঙ্গে কাজ শুরু করার জন্য। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজ সফর। লম্বা সফরের শুরুতেই টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দলও। বুধবার থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে সাকিব-তামিমদের নিয়ে কাজ শুরু করবেন এ ইংলিশ কোচ।

সোমবার ঢাকায় পৌঁছে মঙ্গলবার সকালেই বিসিবি কার্যালয়ে হাজির হন রোডস। পরে প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান নতুন কোচকে ঘুরিয়ে দেখান স্টেডিয়ামের মূল মাঠ, উইকেট, ড্রেসিংরুম, ইনডোর, জিম, একাডেমি মাঠ।

Banglabid

নতুন কর্মস্থল কেমন দেখলেন সে ব্যাপারে কোচের মন্তব্য অবশ্য জানা যায়নি, মুখোমুখি হননি সংবাদ মাধ্যমের। বুধবার মাঠের কাজ শুরুর দিনই কথা বলবেন ৫৭ বছর বয়সী কোচ।

ইংল্যান্ড বিশ্বকাপের বাকি এক বছরেরও কম। টাইগারদের আগের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ২০১৫ বিশ্বকাপের বছরখানেক আগে যোগ দিয়েছিলেন। তারও প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। প্রথম সিরিজ সুখকর না হলেও পরের তিন বছরে বাংলাদেশ দলকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের মহাসড়কে।

Reneta

রোডস কতটা পারবেন সেটি সময়ই বলবে। তবে নিয়োগ পাওয়ার পরই শুনিয়েছেন বড় স্বপ্নের কথা। ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা বাংলাদেশকে আগামী বিশ্বকাপের ফাইনালে নিতে চান তিনি। ইংল্যান্ডে মাটিতে বিশ্বকাপ বলেই সাহস পাচ্ছেন এ ইংলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসস্টিভ রোডস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক অপরূপ সৌন্দর্যময় দ্বীপ

পরবর্তী

ফাইনালে জন্মভূমি ব্রাজিলকেই চান স্পেনের কস্তা

পরবর্তী

ফাইনালে জন্মভূমি ব্রাজিলকেই চান স্পেনের কস্তা

কানাডা থেকে শাহানা কাজীর নতুন মিউজিক ভিডিও

সর্বশেষ

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT