চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা থেকে শাহানা কাজীর নতুন মিউজিক ভিডিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ১৯, জুন ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী। প্রবাসে থাকলেও দেশীয় গান দিয়ে সেখানে সুনাম কুড়িয়েছেন এই শিল্পী। এবার যুগের সাথে তাল মিলিয়ে মিউজিক ভিডিও নিয়ে দর্শকদের জন্য নতুন চমকে হাজির হলেন শাহানা কাজী।

সম্প্রতি শাহানা কাজী তার ইউটিউব চ্যানেলে ‘আমি সেই দিন’ শীর্ষক গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটি চিত্রায়িত হয়েছে কানাডার টরন্টোতে এবং প্রকাশ হয়েছে কানাডার ব্লসম মিউজিক এর ব্যানারে। সেখানে মডেল হয়েছেন তিনি নিজেই। গানটির ভিডিও গত বছর প্রকাশ করার কথা ছিল কিন্তু বিশেষ কিছু কারণে গত বছর সেটা সম্ভব হয়নি।

শাহানা কাজী বলেন, ‘একটা সময় শ্রোতারা শুধু গান শুনতেন। এখন প্রযুক্তির সঙ্গে মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে। তারা গান শোনার পাশাপাশি এর দৃষ্টিনন্দন ভিডিও দেখতে চান। এই কারণেই ভিডিওটি করা।’

তিনি আরও বলেন, ‘শ্রোতারা ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আমাকে জানিয়েছেন, তারা আমার গানের মডেল হিসেবে আমাকেই মিউজিক ভিডিওতে দেখতে চান। দর্শক-শ্রোতাদের এই আগ্রহের কারণেই আমি নতুনরূপে মিউজিক ভিডিওতে হাজির হয়েছি। আশা করি, দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত কণ্ঠশিল্পী শাহানা কাজী ইতিমধ্যে বলিউডের অনেক প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের সাথে এক মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন। আতিফ আসলামের সাথে তিনি তিনটি কনসার্ট করেছেন। এছাড়াও শাহানা কাজী সুনিধি চৌহান, সোনু নিগম, কুমার শানু, অলকা ইয়াগনিক ও আয়ুষ্মান খোরানার সঙ্গে বেশ অনেকগুলো কনসার্টে একই মঞ্চে লাইভ পারফর্ম করে শ্রোতা দর্শকদের মাতিয়েছেন।

বলিউড কনসার্টের পাশাপাশি গত বছর টরন্টোতে অনুষ্ঠিত কানাডার বাংলাদেশ ফেস্টিভ্যাল-এ বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমীন এবং ঢাকাই চলচ্চিত্রের স্বর্ণালী যুগের প্লেব্যাক সম্রাট সৈয়দ আব্দুল হাদীর সঙ্গেও এক মঞ্চে গান করে শ্রোতা দর্শকদের মাতিয়েছেন তিনি।

Reneta

শাহানা কাজী টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ২০১৫ সালে কানাডা থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর ‘ভালোবাসার কথা’ শীর্ষক একক গানের এ্যালবাম। আর এই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ও আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে সুরের মায়াজালে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শাহানা কাজী। বর্তমানে তার ভেরিফাইড ফেসবুক পেজ-এ ফলোয়ারের সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডামিউজিক ভিডিওশাহানা কাজী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT