চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও স্থগিত করল ট্রাম্পের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

সাত মুসলিম দেশের নাগরিকেদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ স্থগিতাদেশ কার্যকর করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। সেই সঙ্গে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে সংস্থাটি।

সিয়াটল ফেডারেল আদালতের বিচারক জেমস রবার্টের রায়ের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের শীর্ষ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এতে ট্রাম্পের নির্বাহী আদেশে নিষিদ্ধ থাকা সাতটি দেশ: সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান আর ইয়েমেনের নাগরিকরা আবারও যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেলেন। সেই সঙ্গে, সম্প্রতি যে ৬০ হাজার ভিসা বাতিল করা হয়েছিল সেগুলোও ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এর আগে মুসলিম-প্রধান ৭টি দেশ থেকে নাগরিকদের যুক্তরাষ্ট্রে শরণার্থী, অভিবাসী ও ভ্রমণকারী প্রবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা দেশজুড়ে সাময়িকভাবে স্থগিত করেন সিয়াটলের ফেডারেল বিচারক জেমস রবার্ট।

যদিও এতে ক্ষুব্ধ হয়ে এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন: এটা তথাকথিত একজন বিচারপতির মতামত…এটা হাস্যকর এবং এই আদেশ উল্টে যাবে।

বিচারক জেমস রবার্টকে আইন প্রয়োগ নয়, হরণকারী বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এছাড়া রায়কে অসাংবিধানিক বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত এ প্রেসিডেন্ট ।

হোয়াইট হাউজ মুখপাত্র শেন স্পাইসার দাবি করেছেন, ‘দ্রুততম সময়ের মধ্যে বিচার বিভাগ ওই স্থগিতাদেশ রদ করতে পদক্ষেপ নেবে।’

তিনি বলেন, মার্কিন ভূখণ্ড নিরাপদ রাখতেই প্রেসিডেন্ট ওই আদেশ দিয়েছেন। সেই সঙ্গে মার্কিন জনগণকে রক্ষার সাংবিধানিক কর্তৃত্ব ও দায়িত্ব প্রেসিডেন্টের রয়েছে।

ট্যাগ: ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়রের গুলিতেই সাংবাদিক শিমুল নিহত হয়: এএসপি

পরবর্তী

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের পরলোকগমন

পরবর্তী

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের পরলোকগমন

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT