চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের লড়াকু ব্যাটিং, লড়াই করে হারল এইচপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলকে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। শনিবার দুর্দান্ত লড়াইয়ের পর বড়দের কাছে ছোটরা হেরেছে ৪ রানে। বিফলে গেছে তৌহিদ হৃদয়ের ৭৯ বলে ৯৩ রানের অপরাজিত ইনিংসটি। চারটি চার ও তিনটি ছয় মারেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় ছোট হয়ে আসে দৈর্ঘ্য। ৩৩ ওভারে ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ফিফটি পেরোতেই ৭ উইকেট হারিয়ে বসে এইচপি। তখন ভাবা যায়নি ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়াতে পারে।

অষ্টম উইকেট জুটিতে তৌহিদ হৃদয় ও রেজাউর রহমান ১০১ রান যোগ করে হিসেল পাল্টে দেন, আশা জাগান জয়ের। শেষ অবধি জয়ের খুব কাছে গিয়ে থামে এইচপি। ৩৩ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তোলে ১৮৯ রান। রেজা করেন ৩৩ রান।

Banglabid

মাত্র ৫ রানের জন্য মেলেনি সমীকরণ। বড়দের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেতে শেষ বলে ৬ রানের প্রয়োজন ছিল ছোটদের। আবু জায়েদ রাহির শেষ ডেলিভারিতে স্ট্রাইকে থাকা মুকিদুল ইসলাম মুগ্ধ ১ রানের বেশি নিতে পারেননি। ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন এ তরুণ।

‘এ’ দলের স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত ও রাকিবুল হাসান তিনটি করে উইকেট নেন। খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম নেন একটি করে উইকেট।

বৃষ্টির কারণে শুরু হতে বিলম্ব হওয়ায় ৪৪ ওভারে নির্ধারণ করা হয় ম্যাচটি। ৯ উইকেট হারিয়ে ২২২ রান তোলে মুমিনুল হকের দল। ৬৭ রানের ওপেনিং জুটি ভাঙে অধিনায়ক মুমিনুল ২৭ কর ফিরলে।

Reneta

সর্বোচ্চ ৪৭ রান আসে আরেক ওপেনার সাদমান ইসলামের ব্যাটে। ইমরুল কায়েস করেন ৩৭ রান। শেষে খালেদ আহমেদ ২১ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলায় লড়াকু পুঁজি পায় ‘এ’ দল।

তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ একাই নেন চার উইকেট। ৯ ওভারে খরচ করেন মাত্র ৩০ রান। রেজাউর নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচপিচট্টগ্রামলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: আরও ২ জন গ্রেপ্তার

পরবর্তী

পড়া শেষ না করেই সিনেমায় পা রেখেছেন তারা

পরবর্তী
বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পড়া শেষ না করেই সিনেমায় পা রেখেছেন তারা

বাংলাদেশ যুবলীগের লোগো, যেখানে একটি হাতের ফিস্টের উপর একটি পাখি উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগের কুমিল্লা উত্তর জেলা ও লক্ষ্মীপুর জেলা কমিটি বিলুপ্ত

সর্বশেষ

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬

সিজিএস সংলাপ: নির্বাচন-পরিবর্তী বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফেনীর নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ২৪, ২০২৬

ফেইনুর্দ সমর্থকদের আতশবাজিতে আহত প্রতিপক্ষের পাঁচ সমর্থক

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT