দিনাজপুরের সিংড়া ফরেস্ট থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। এর গাছ-গাছালি কেটে নিয়ে যাচ্ছে অনেকেই, ভূমিদস্যুরা দখলে নিয়েছে অনেক জমি। ভেঙ্গে ফেলছে, দুষ্প্রাপ্য উই ঢিপি। সরেজমিনে পরিদর্শন করে এসব রক্ষায় জরুরিভিত্তিতে উদ্যোগ নেয়ার কথা বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের গবেষক দল।
নর্ত নদী ঘেঁষে আকর্ষনীয় গহীন অরণ্য দিনাজপুরের সিংড়া ফরেস্ট। নদীর দু’পাড়েই বাহারী গাছ। গভীরে রয়েছে প্রাচীন পত্রঝরা শালবন। দেখা মেলে অপূর্ব সৌন্দর্যের আগর ও বাঁশ-বেত। এছাড়াও অসংখ্য বিরল প্রজাতির প্রজাতির গাছ ও লতাগুল্ম রয়েছে এ বনে। কিন্তু ভূমিদস্যু, গাছচোরদের অপতৎপরতা এবং পর্যটকদের অসচেতনতায় আগের মতো আর বন্যপ্রাণী চোখে পড়েনা। তবে, এসব সংরক্ষণে উদ্যোগ নেয়ার কথা বলছেন এ বন কর্মকর্তারা।
সম্প্রতি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনসহ কয়েকটি সংস্থার গবেষক দল ঘুরে দেখেন বৈচিত্র্যময় এ বন। বিরল প্রজাতির গিলা লতা গাছটি সংরক্ষণে বিশেষ যত্ন নেয়ার কথা বলেন তারা।
এখনো উপযোগী মাটি ও পরিবেশ থাকায় এ বনে উই ঢিপি’র দেখা মেলে।
২০১০ সালে প্রায় ৭’শ একরের এই বনভূমিকে জাতীয় উদ্যান ঘোষণা করা হলেও এখনো ঠিকমতো সংরক্ষণ করা যায়নি।
প্রকৃতি সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি নয়নাভিরাম এই জাতীয় উদ্যান সিংড়া ফরেস্টকে টিকিয়ে রাখতে সরকারের যেমন দৃষ্টি দেয়া প্রয়োজন, তেমনি প্রয়োজন জনসচেতনতার, এমনটাই মন্তব্য করেছেন-পরিবেশবিদরা।
আরও দেখুন শাহ্ আলম শাহীর ভিডিও রিপোর্টে:








