চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজাব বিতর্ক নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রিয়াঙ্কা গান্ধী বক্তৃতা দিচ্ছেন, হিজাব বিতর্ক নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র কর্ণাটকের হিজাব বিতর্কে ছাত্রীদের সমর্থন করে একটি টুইট করেছেন।

এনডিটিভি জানিয়েছে, আজ বুধবার প্রিয়াঙ্কা টুইট বার্তায় বলেন, নারীরা কোন ধরনের কাপড় পরবে, সেটি তাদের একান্ত ব্যক্তিগত এবং সংবিধান দ্বারা স্বীকৃত অধিকার।

তিনি আরও বলেন, একজন নারী কী পরতে চায় তা তার নিজের অধিকার । হতে পারে তা বিকিনি, ঘোমটা, জিন্স কিংবা হিজাব। এটি ভারতীয় সংবিধান কর্তৃক নিশ্চিতকৃত অধিকার। হ্যাশট্যাগ #ladkihoonladsaktihoon দিয়ে তিনি তাই নারীদের অপদস্ত করা বন্ধ করার আহ্বান জানান।

Banglabid

#ladkihoonladsaktihoon হ্যাশট্যাগটি আগামীকাল শুরু হতে যাওয়া উত্তরপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের সাত দফার একটি দাবি। প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে নির্বাচনের আগে নির্বাচনী প্রধান ইস্যুগুলোর মধ্যে তারা নারীর অধিকার এবং ক্ষমতায়নের বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।

গত সপ্তাহে কংগ্রেস এমপি রাহুল গান্ধীও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরার সমর্থনে এক টুইট বার্তায় বলেন, ছাত্রীদের শিক্ষার পথে হিজাব নিয়ে এসে তাদের ভবিষ্যত কেড়ে নেয়া হচ্ছে। মা সরস্বতী সকলকে জ্ঞানদান করেন, তিনি কারো প্রতি বৈষম্য করেন না।

Reneta

হিজাব বিতর্কে আলোচনায় আসা মুসকান খান নামে এক তরুণী জানায়, আমি বোরকা পরে ছিলাম বলে তারা আমাকে কলেজে প্রবেশ করতে দেয়নি। তারা আমাদের শিক্ষাব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে।

এই হিজাব বিতর্ক শুরু হয় গত ডিসেম্বর মাসে, যখন উদুপি কলেজের ৬ জন ছাত্রী অভিযোগ করে তাদের শ্রেণিকক্ষে হিজাব পরতে নিষেধ করা হয়েছে। এই বিতর্কের বিপরীতে অনেক কলেজ শিক্ষার্থীদের গেরুয়া কাপড় পরে ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিতে দেখা যায়।

এক মাস আগে উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজের ৫ ছাত্রীর হিজাব নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার বিষয়টি নিয়ে কর্ণাটক হাইকোর্টে শুনানি হয়। শুনানিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

তাই হিজাব বিতর্কে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে কর্ণাটকে আগামী তিন সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোম্মাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্ণাটকে হিজাব বিতর্কহিজাব বিতর্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সিআইডি’ ভালোবাসতেন লতা, ভক্ত ছিলেন এসিপি ও দয়ার

পরবর্তী

শান-রউফকে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান

পরবর্তী
শান-রউফ ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শান-রউফকে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান

মধ্যপ্রদেশে হিজাব বিতর্কে বিক্ষোভরত নারীরা মুখোশ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণাটকের হিজাব বিতর্কে বিক্ষোভ ছড়িয়েছে মধ্যপ্রদেশে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT