চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল থেকে বাসায় গেলেন বুবলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শবনম বুবলী

শবনম বুবলী

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে, আজ শনিবার সকালে তাকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে চিকিৎ​সকের পরামর্শ অনুযায়ী, বাসায় তাকে অন্তত ৪৮ ঘণ্টা পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পরশু সোমবার থেকে শাকিব খানের সঙ্গে পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিংয়ে অংশ নেবেন বুবলী।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎ​সকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুবলী ঋতু পরিবর্তনজনিত জ্বরে আক্রান্ত হয়েছেন। ওদিকে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে, তাদের সন্তান সংক্রান্ত আলোচনায় জড়িয়ে যান বুবলী। ফলে তার ওপর অত্যধিক মানসিক চাপ পড়ে। সবকিছু মিলিয়ে অসুস্থ হন বুবলী। গতকাল শুক্রবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর তাকে স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎ​সা দেওয়া হয়। আজ সকালে বুবলী অনেকটাই সুস্থ ছিলেন।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুবলীকে। হাসপাতাল সূত্রে জানা যায়, তাকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার জ্বর ছিল ১০৩ ডিগ্রি। রক্তচাপও কম ছিল।

Banglabid

এর আগে রাতে গুলশানের টপকেপি রেস্তোরাঁয় ‘রংবাজ’ ছবির মহরত অনুষ্ঠানে অংশ নেন বুবলী। এই অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে বুবলীর অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বুবলীর বড় বোন নাজনীন মিমি রাতে মুঠোফোনে বলেন, ‘গত তিন দিন ধরেই বুবলী অসুস্থ। জ্বর ছিল। মহরত অনুষ্ঠান থেকে উত্তরায় বাসায় ফেরার পথে অসুস্থতা বেড়ে যায়। তাই তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে বুবলীর অবস্থা দেখে চিকিৎ​সক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।’

‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি জানান, পরশু সোমবার ছবির শুটিং শুরু হবে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। এখন শুটিং শুরুর প্রস্তুতি চলছে।

Reneta

এর আগে শাকিব খান ও বুবলী জুটি ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবিতে অভিনয় করেন। দুটি ছবিই দারুণ প্রশংসিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুবলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গরম আরও বাড়বে, অন্তত তিনটি তাপপ্রবাহের সম্ভাবনা

পরবর্তী

বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্য দিয়ে দেশ কলঙ্কমুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্য দিয়ে দেশ কলঙ্কমুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী

কাটারে কাঁপবে ইডেন, কথা দিচ্ছেন মোস্তাফিজ

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT