চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালদা: আমাদের গল্প, জীবনের গল্প

সঞ্জীবন সুদীপ সঞ্জীবন সুদীপ
৬:০০ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
হালদার রিভিউ

হালদা কি নদীর গল্প? পরিচালক তৌকির আহমেদ বলেছেন নদী ও নারীর গল্প। আমার দর্শকচোখে নদী ও নারীকে ধারন করেই হালদা আরো বিস্তৃত, আরো মহিমাময়। হালদা তাই জীবনের সিনেমা, জীবনের গল্প।

যে হালদা পৃথিবীর প্রাকৃতিক মৎস্য প্রজননের বিস্ময়, যে হালদা চট্টলাবাসীর প্রতিদিনের তৃষ্ণা মেটায়, সারাদেশের মাছের চাহিদার যুগানে ভূমিকা রাখে সেই হালদা মরে যাচ্ছে। প্রতিদিন একটু একটু করে। বাঁক কেটে কমানো হচ্ছে নদীর দৈর্ঘ্য, নিরাপদ আবাস হারাচ্ছে মা মাছেরা। লাগোয়া ইটভাটা আর কারখানার বর্জ্যে প্রতিদিন দূষিত হচ্ছে নদীর পানি। মাছের ডিম পাড়ার হার প্রতিবছর কমছে। এই বাস্তবতায় হালদা আর তার পাড়ের মানুষদের অবহেলার আড়াল থেকে এনে বিশ্বের সামনে দাঁড় করানোর জন্য প্রথমেই তৌকির আহমেদকে অভিবাদন।

তৌকির আহমেদ গুণী নির্মাতা, জয়যাত্রা, রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ দেখেই আমরা এই সত্য স্বীকার করে নিয়েছিলাম। কিন্তু চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন অজ্ঞাতনামা’য়। বড় পর্দায় না দেখতে পারার আফসোস সত্ত্বেও ধড়মড়িয়ে আমরা উঠে বসেছিলাম, এতদিনে সত্যিই তাহলে আমাদের জীবনের গল্প পর্দায় বলার এক নিপুণ কথক পাওয়া গেল!

Banglabid

হালদাতেও তৌকির হতাশ করেননি। বরং ভরিয়ে দিয়েছেন দুহাত ভরে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয় আড়াই ঘন্টার এই মুগ্ধভ্রমণ। হালদায় মাছ মারা নিষেধ, খালে খালে ঘুরে যা পাওয়া যায় তাতে পেট চলে না। অনন্যোপায় মাঝি মনু মিয়া মহাজনের ট্রলার নিয়ে সাগরে পাড়ি জমান। অনন্ত জলরাশির বুকে মৃত্যুদূতের মত ধেয়ে আসে জলদস্যুরা। একপর্যায়ে পানিতে ঝাঁপ দেয় মনু মিয়া আর বদি, গুলির শব্দ হয়, শব্দ হয় আমাদের হৃদপিণ্ডেরও। খেল শুরু হয় ব্যাকগ্রাউন্ড স্কোরের। উত্তাল বাজনা আর হৃদপিন্ডের শব্দকে নিয়ে তৌকির আমাদের জেলেপাড়ার এক আটপৌরে দাওয়ায় এনে দাঁড় করান। অসাধারণ ভিজ্যুয়াল ইফেক্টে ঝড়,বৃষ্টি আর বজ্রপাতের শব্দ যেন ভাঙন দেখায়। আর কে না জানে নদী একদিক ভাঙলে অন্যদিকে গড়ে, এখানেই তাই আখ্যানের নায়ক নায়িকা বদি-হাসুর গল্পের শুরু; যে গল্প ডালপালা ছড়িয়ে প্রকান্ড এক বৃক্ষ হয়ে ছায়া ফেলে, সেই ছায়ায় আমরা নিজেদের আবিষ্কার করে ভাবি আরে এ তো আমারই জীবন!

মনু মিয়ার চরিত্রে ফজলুর রহমান বাবু আবারও প্রমাণ করেছেন পিতার মমতা আর আর্তি ধারণ করা শ্রেষ্ঠ বাংলাভাষী অভিনেতা তিনিই। এই পিতা যেমন মেয়েকে টাকার অভাবে অপাত্রে তুলে দিয়ে কষ্ট পায়, তেমনি অভাবের তাড়নায় মা মাছ শিকারের কষ্টও তাকে তাড়িয়ে বেড়ায়, সন্তানের আকুতি নিয়ে রাতদুপুরে কান্নায় ভেঙে পড়ে।

জাহিদ হাসান অনবদ্য বরাবরের মতোই। যতটুকু মুন্সিয়ানা দেখানোর সুযোগ ছিল, পাশ করে গেছেন ফুল মার্কস নিয়ে।

Reneta

চটুলতা দিয়ে হাসানো নাটকের বাইরে অনেকদিন পর তরতাজা মোশাররফ করিম। বড় আফসোস হয় অসাধারণ এই অভিনেতার থেকে খুব কমই আমরা পেয়েছি, কত কী পেতে পারতাম। বাপ মা হারা বদির একটা ঘর আর ভালোবাসার স্বপ্ন যখন ইটভাটার চিমনির ধোঁয়ায় মিলিয়ে যায়, সেই ধোঁয়ায় আমাদের শ্বাসকষ্ট হয়। তবু বদিই বলে, মানুষের স্বপ্ন দেখা বন্ধ করতে নেই।

তৌকিরের ভাষায় এই সিনেমা নদী ও নারীর গল্প। হালদা’র সেই নারী তিশা। আপনি যদি তিশার অভিনয়ে আগেই শতভাগ মুগ্ধ হয়েও থাকেন তবু হালদা’র তিশা আপনাকে নতুন করে মুগ্ধ করবে। আলাদা আলাদা অভিব্যক্তিতে নিঃশব্দেও কত হাজার কথা বলে ফেলা যায়, তিশা তা দেখিয়েছেন। শেষটায় নৌকায় বসা তিশা, যার সত্যিকারের কোনো গন্তব্য নেই তাকে দেখে বিষণ্ণ হতে হয়। স্বপ্নবাজ আর সাহসী এই তরুণী জানে না হালদার বুকে একটু পর যে ভোর নামবে তার জন্য সেই দিনে কী অপেক্ষা করে আছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কিছু দুর্বলতা ও মাঝে মাঝে ছন্দপতন স্বীকার করেও এই ছবির শ্রেষ্ঠাংশ তিশা। হালদা’র তিশা শুধু অন্যদের জন্য না, তার নিজের জন্যও বেঞ্চমার্ক হয়ে গেলেন।

দিলারা জামান, রুনা খান, শাহেদ আলীরাও ছোট সুযোগে আলো কেড়েছেন। সংলাপরচয়িতা এখানে সহযোগিতা করেছেন ছুরির ফলার মতো একেকটি সংলাপ তাদের মুখে দিয়ে। গানগুলো ভাল, তবে দুয়েকটা গানের তেমন কোনো প্রয়োজন ছিল না। কবিগানের আসরটির দৃশ্যায়ন, শব্দসংযোজন কোনোটিই ভালো লাগেনি। শিল্পনির্দেশনা, ব্যাকগ্রাউন্ড স্কোর, ভিজ্যুয়াল ইফেক্ট অসাধারণ।

একটি দৃশ্যের কথা আলাদাভাবে বলতে হয়। মনু মিয়ার মা মাছ মারার অপরাধবোধ, হাসুর মা মাছের প্রতি দরদ কিংবা মা মাছ মারতে গিয়ে নিরঞ্জনের মৃত্যু, এই সবকিছু মিলে তৌকির আহমেদ সম্ভবত বার্তা দিতে চেয়েছেন এই প্রকৃতি মায়ের মতোই। এই প্রকৃতির জন্য আমাদের হাসুর মতো মমতা থাকুক, ধ্বংস করলে জন্ম নিক অপরাধবোধ নয়তো প্রকৃতি কাউকেই ক্ষমা করবে না। হালদা আমাদের গল্প। এই বাংলার নদী আর তার পোষ্য জনমানুষের জীবনের গল্প। হালদার জন্য শুভকামনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই অনলাইনজাহিদ হাসানতিশাতৌকীর আহমেদদিলারা জামানবাবুমোশাররফ করিমহালদা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সপ্তাহে ৯ কোটির প্রস্তাবও ফিরিয়েছেন মেসি

পরবর্তী

৬৫ বছর বয়সী চিকিৎসকের কারাদণ্ড প্রত্যাহারে সহকর্মীরা একজোট

পরবর্তী

৬৫ বছর বয়সী চিকিৎসকের কারাদণ্ড প্রত্যাহারে সহকর্মীরা একজোট

ঢাবি ছাত্রদল নেতা মুজাহিদ ‘নিখোঁজ’

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT