চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৫ বছর বয়সী চিকিৎসকের কারাদণ্ড প্রত্যাহারে সহকর্মীরা একজোট

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৬:০৫ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ, লক্ষ্মীপুর
A A

সামান্য কথা কাটাকাটির জের ধরে ভ্রাম্যমান আদালত দিয়ে কারাগারে পাঠানো লক্ষ্মীপুরের সাবেক সিভিল সার্জন ডা.সালেহ উদ্দীন শরীফকে জামিনে মুক্ত করে এনেছেন চিকিৎসকরা। একই সঙ্গে ৬৫ বছর বয়সী চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার ও সাজা বাতিলের দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

জেলা বিএমএ সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা আহ্বায়ক ডা.জাকির হোসাইন আশা করেন, চিকিৎসকদের দাবি, হাইকোর্টের রুল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিবাদে সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার এবং সাজা বাতিল করা হবে।

চ্যানেল আই অনলাইনকে লক্ষ্মীপুরের এই চিকিৎসক নেতা বলেন, “আমরা ডা.সালেহ শরীফকে জামিনে মুক্ত করে এনেছি। লক্ষ্মীপুর জেলার চিকিৎসকরা সবাই জেলাপ্রশাসকের সঙ্গে দেখা করে অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছি।”

চিকিৎসকদের দাবি মেনে জেলা প্রশাসন অভিযোগ প্রত্যাহারের প্রতিশ্রুতি পেয়েছেন বলে জানান তিনি।

ডা. জাকির বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ প্রত্যাহার করা হবে জানিয়ে আমাদের আশ্বস্ত করা হয়েছে।”

সোমবার সকালে শহরের কাকলি স্কুলের প্রবেশ পথ দিয়ে আগে-পরে যাওয়াকে কেন্দ্র করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও ডা.সালাহ উদ্দিন শরীফের কথা কাটাকাটি হয়।

Reneta

এরপর ভ্রাম্যমান আদালত ডা.শরীফকে তিন মাসের কারাদণ্ড দেয়ার প্রতিক্রিয়ায় লক্ষ্মীপুরের চিকিৎসকদের প্রতিনিধি ডা.জাকির বলেন, “একজন আরেকজনকে লাঞ্ছিত করেছেন এমন পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যেহেতু ছিলাম না তাই বলতে পারছি না আসলে কী হয়েছিলো। তবে একজন ৬৫ বছর বয়সী চিকিৎসক তিন মাসের কারাদণ্ড পাওয়ার মতো অপরাধ করেননি বলেই আমরা মনে করি।”

সোমবার ৪ ডিসেম্বর লক্ষ্মীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ মুর্শিদুল ইসলামের সঙ্গে অসদাচরণের অভিযোগে সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফকে আটক করে পুলিশ। তখনই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুজ্জামান তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিভিল সার্জন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT