চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুসিংহে থাকতে না চাইলে জোর করবে না বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়ের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির কাছে হাথুরুসিংহের পদত্যাগপত্র। এই এক লাইনেই বৃহস্পতিবার দুপুর থেকে ঝড় বয়ে যায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। খবরটা যখন ছড়িয়ে পড়ল, শুরুতে কথা বলতে চাইছিলেন না বোর্ডের কোন দায়িত্বশীল কর্মকর্তা। সন্ধ্যে নাগাদ পাওয়া গেল বিসিবি সভাপতিকেই। নাজমুল হাসান পাপন স্পষ্টই বলে দিলেন, কেউ যদি থাকতে না চায় তাকে জোর করে রাখতে চাইবে না বিসিবিও।

খবরটা ২৫ দিন পরে চাউর হলেও নাজমুল হাসানের কথায় জানা গেল চণ্ডিকা হাথুরুসিংহে বিসিবিকে পদত্যাগপত্র দিয়েছেন আসলে সেই ১৫ অক্টোবর। সাউথ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে। বিসিবির সঙ্গে কোন যোগাযোগ না করেই। কিন্তু কী কারণে পদত্যাগপত্র দিয়েছেন সেটা জানেন না বোর্ড সভাপতিও।

বিসিবি সভাপতি মনে করছেন পদত্যাগপত্র দেয়ার বিষয়টা আবেগজনিত কারণে হওয়ার সম্ভাবনাই বেশি, ‘ইমোশনালও হতে পারে। আগেও এমন হয়েছে, তখন দুপক্ষ আলোচনা করে সমাধান করেছি। কিন্তু এবার তিনি এখনও কোন প্রকার যোগাযোগ করেননি। তাই বিষয়টা বলা মুশকিল।’

Banglabid

ব্যক্তিগত কার্যালয়ে বসে এরপরই বোর্ডের মনোভাবটা স্পষ্ট করেছেন নাজমুল হাসান, ‘কেউ যদি থাকতে না চায় তাকে জোর করে রাখার কোন মানে হয় না।’

হাথুরুর সকল চাওয়ায় বিসিবির সমর্থন ছিল ভালোভাবেই। তবে এবার বোর্ড যে খানিকটা বিরক্ত, তারই ইঙ্গিত যেন মিলল সভাপতির কথায়। এমনকি বিসিবি শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য আপদকালীন কোচের কথাও ভাবতে শুরু করেছে বলে ইঙ্গিত মিলল।

Reneta

যদি পদত্যাগপত্র গৃহীত হয়। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সিরিজে দলের হাল ধরবেন কে? এমন প্রশ্নে নাজমুল হাসান জানালেন, ‘সেক্ষেত্রে শ্রীলঙ্কা সিরিজে দেশিয় কাউকে নেবে বিসিবি।’ সেটা খালেদ মাহমুদ সুজন হলেও হতে পারে। সুজনের নাম নিয়ে ছুঁড়ে দেয়া সাংবাদিকদের প্রশ্নে এভাবেই আপদকালীর কোচের প্রসঙ্গে সুর মেলালের বোর্ড সভাপতি।

আপাতত হাথুরুর সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারছে না বিসিবি। কোচের মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। এমনিতে ১৫ তারিখের পর আসার কথা রয়েছে তার। তখন সরাসরি কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। তবে নতুন বছরের জানুয়ারির পর শ্রীলঙ্কার কোচ হওয়ার যে সম্ভাবনার কথা জানা যাচ্ছে হাথুরুকে ঘিরে, তাতে বাংলাদেশ ক্রিকেটে তার অধ্যায়ের সমাপ্তির আভাসও মিলছে।

আগে গত বছর অক্টোবরেও পদত্যাগ করতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা কোচ হাথুরুসিংহে। তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। তার অধীনে বাংলাদেশ ক্রিকেটবিশ্বের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছেন মাশরাফীরা। হাথুরু প্রায়ই বলেন, ২০১৯ সালের বিশ্বকাপে এই বাংলাদেশকে দিয়ে তিনি ক্রিকেটবিশ্বকে আরেকবার চমকে দিতে চান। যাওয়ার আগে এই বাংলাদেশকে ১৯৯৬ সালের ‘শ্রীলঙ্কা’ বানিয়ে যেতে চান। তার সেই ইচ্ছার পরের ধাপটি আপাতত বড় প্রশ্ন হয়েই ঝুলে থাকল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসানবিসিবি সভাপতিহাথুরুসিংহে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশেষ শ্রোতাদের জন্য তাহসানের কনসার্ট!

পরবর্তী

মিয়ানমারের অভ্যন্তরে আতঙ্কের ৩৯ মিনিট

পরবর্তী
মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করছে তিনজন যুবক, অন্ধকারে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের অভ্যন্তরে আতঙ্কের ৩৯ মিনিট

রপ্তানি উন্নয়ন ব্যুরো

অক্টোবরে লক্ষ্যমাত্রার বেশি রপ্তানি আয়

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT