চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবরে লক্ষ্যমাত্রার বেশি রপ্তানি আয়

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:১৪ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A
রপ্তানি উন্নয়ন ব্যুরো

রপ্তানি উন্নয়ন ব্যুরো

চলতি ২০১৭-১৮ অর্থবছরের অক্টোবর মাসে রপ্তানি আয় লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। এ মাসে রপ্তানিতে মোট আয় হয়েছে ২৮৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার অর্থাৎ ২৩ হাজার ৬৯৬ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ২৮ শতাংশ বেশি। এ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৬৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সেই সঙ্গে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয়ও বেড়েছে।

বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অক্টোবর মাসের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে দেখা গেছে, ২০১৬-১৭ অর্থবছরের অক্টোবর মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছিল ২৬৭ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার। আর চলতি ২০১৭-১৮ অর্থবছরের অক্টোবরে রপ্তানিতে মোট আয় হয়েছে ২৮৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে বাংলাদেশের রপ্তানি আয় ৬ দশমিক ৪২ শতাংশ বেশি।

Banglabid

২০১৬-১৭ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছিল মোট ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার ডলার। ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ডলার।

চলতি অর্থবছরের প্রথম ৪ মাস অর্থাৎ জুলাই-অক্টোবর মেয়াদে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ১৫৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ১ হাজার ১৫০ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৭৪ শতাংশ কম।

২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৪ মাসের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হলেও ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ের তুলনায় এবারের রপ্তানি আয় ৭ দশমিক ০৩ শতাংশ বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-অক্টোবর মেয়াদে পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ১ হাজার ৭৫ কোটি ৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

Reneta

২০১৭-১৮ অর্থবছরের শুরুর দিকে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হোঁচট খেলেও অক্টোবরে ঘুরে দাঁড়িয়েছে। জুলাই-অক্টোবর মেয়াদে এ খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৯৪৩ কোটি ৭৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় হয়েছে ১১ কোটি ৪৭ লাখ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ। সেই সঙ্গে রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে ৪৯৮ কোটি ৬২ লাখ মার্কিন ডলার এবং ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে ৪৪৫ কোটি ১৫ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

এছাড়াও রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ হওয়া খাতগুলোর মধ্যে- বিল্ডিং সামগ্রী ১০৪ শতাংশ, পাট ও পাটজাত পণ্যে ৫ দশমিক ৭৯ শতাংশ, সুতা ও সুতার পণ্যে ৮ দশমিক ৫২ শতাংশ, কাগজ ও কাগজের পণ্যে ৩৮ দশমিক ৩৮ শতাংশ, কৃষি পণ্যে ১৪ দশমিক ১৩ শতাংশ এবং হিমায়িত ও জীবিত মাছ থেকে ৩৭ দশমকি ২১ শতাংশ রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিবিতৈরি পোশাকরপ্তানি আয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের অভ্যন্তরে আতঙ্কের ৩৯ মিনিট

পরবর্তী

অসময়েই থামতে হল অলিম্পিক সোনাজয়ী ‘বাংলার বাঘিনী’কে

পরবর্তী
জিমন্যাস্টিক্সে বাংলার বাঘিনী, রঙিন রঙের রিবন নিয়ে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অসময়েই থামতে হল অলিম্পিক সোনাজয়ী ‘বাংলার বাঘিনী’কে

বাংলাদেশি যুব ক্রিকেটাররা মালয়েশিয়ায় অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়া পৌঁছে টাইগার যুবাদের গা গরম

সর্বশেষ

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT